ঢাকা, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
মন অস্থির হলে যেসব অভ্যাসে মিলবে স্বস্তি
ডুয়া ডেস্ক: দিনভর নানা বিষয় নিয়ে চিন্তা করা স্বাভাবিক। তবে সেই চিন্তা ধীরে ধীরে দুশ্চিন্তায় রূপ নিলে তা দৈনন্দিন জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। মন অস্থির থাকার পাশাপাশি ঘুমের সমস্যা দেখা দিতে পারে, খাওয়াদাওয়ার প্রতি অনীহা তৈরি হতে পারে এবং কোনো কাজেই মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে পড়তে পারে। এমন পরিস্থিতিতে মানসিক চাপ কমিয়ে মনকে শান্ত রাখতে কিছু অভ্যাস কাজে লাগতে পারে।
জার্নাল লেখার অভ্যাস করুন
মনে নেতিবাচক চিন্তা বা নানা অনুভূতি জমে থাকলে সেগুলো কাগজে লিখে ফেলতে পারেন। এমন অনেক অনুভূতি থাকে, যা অন্য কাউকে বলা কঠিন। সেগুলোও নিজের মতো করে লিখুন। মনের কথা লিখে প্রকাশ করার এই অভ্যাস মানসিক চাপ ও চিন্তার ভার কিছুটা কমাতে সাহায্য করতে পারে।
কিছু সময় ডিজিটাল ডিটক্স করুন
অতিরিক্ত দুশ্চিন্তা বা আবেগ সামলাতে না পারলে কিছু সময়ের জন্য মোবাইল ও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে থাকার চেষ্টা করুন। অকারণে স্ক্রল করার অভ্যাসও কমাতে হবে। সপ্তাহে অন্তত এক দিন ডিজিটাল ডিটক্সের অভ্যাস করতে পারলে মানসিক চাপ কমানোর পাশাপাশি অপ্রয়োজনীয় উদ্বেগ থেকেও কিছুটা দূরে থাকা সম্ভব।
পরিস্থিতি সামলাতে বিকল্প কৌশল নিন
উদ্বেগ বা অস্থিরতা বাড়তে থাকলে কিছু সময়ের জন্য নিরিবিলি জায়গায় বসুন। ধীরে ধীরে এক গ্লাস পানি পান করুন এবং গভীর ও নিয়ন্ত্রিত শ্বাস-প্রশ্বাসের অনুশীলন করুন। এতে মনোযোগ অন্যদিকে সরানোর পাশাপাশি আবেগ নিয়ন্ত্রণে আনতেও সহায়তা করতে পারে।
এরপরও অস্থিরতা না কমলে বাইরে কিছুক্ষণ হাঁটতে বের হতে পারেন। নিয়মিত শারীরিক ব্যায়ামও মানসিক চাপ কমাতে ভূমিকা রাখে। শরীরচর্চার ফলে স্ট্রেস-সম্পর্কিত হরমোনের মাত্রা কমার পাশাপাশি ভালো লাগার সঙ্গে সম্পর্কিত হরমোন নিঃসরণে সহায়তা করতে পারে।
প্রয়োজন হলে বিশেষজ্ঞের সহায়তা নিন
দুশ্চিন্তা যদি নিয়মিত অভ্যাসে পরিণত হয় এবং তা দৈনন্দিন জীবনকে প্রভাবিত করতে শুরু করে, তাহলে বিষয়টি উপেক্ষা করা উচিত নয়। বিশ্বস্ত কোনো মানুষের সঙ্গে নিজের অনুভূতি ও সমস্যাগুলো ভাগ করে নিতে পারেন। প্রয়োজন হলে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ বা মনোরোগ চিকিৎসকের পরামর্শ নেওয়াও যেতে পারে।
মনে রাখতে হবে, মাঝে মাঝে দুশ্চিন্তা হওয়া স্বাভাবিক। তবে তা দীর্ঘস্থায়ী হলে বা স্বাভাবিক জীবনযাপনে বাধা তৈরি করলে প্রয়োজন অনুযায়ী সহায়তা নেওয়াই ভালো।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী