×

ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

কক্সবাজার রিসোর্টে অগ্নিকাণ্ডে নি/হত ঢাবি শিক্ষার্থী নাফিজ তেহামী

২০২৬ অক্টোবর ১৭ ১৫:৪০:৪৮

কক্সবাজার রিসোর্টে অগ্নিকাণ্ডে নি/হত ঢাবি শিক্ষার্থী নাফিজ তেহামী

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী নাফিজ তেহামীসহ তাঁর পরিবারের ছয় সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছেন ডাকসুর সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম।

ফেসবুকে দেওয়া এক পোস্টে সাদিক কায়েম লেখেন, কক্সবাজার ফায়ার সার্ভিসের সঙ্গে কথা বলে তিনি বিষয়টি নিশ্চিত হয়েছেন। তিনি লেখেন, ‘কক্সবাজার ফায়ার সার্ভিসের সাথে কথা বলে নিশ্চিত হয়েছি, রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের ৫ম ব্যাচের শিক্ষার্থী নাফিজ তেহামীসহ তার পরিবারের ৬ জন সদস্য নিহত হয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’

পোস্টে সাদিক কায়েম আরও লেখেন, এ ঘটনা অত্যন্ত মর্মান্তিক ও হৃদয়বিদারক। পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার এই ঘটনায় গভীরভাবে শোকাহত। সর্বশেষ খবর অনুযায়ী, অগ্নিকাণ্ডে মোট ১০ জন পর্যটক মারা গেছেন এবং গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন আরও কয়েকজন। আহত ব্যক্তিদের দ্রুত উন্নত চিকিৎসা নিশ্চিত করতে প্রশাসনের সর্বাত্মক ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।

কক্সবাজার ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন জানান, সকাল ৭টা ২৩ মিনিটের দিকে রিসোর্টটিতে আগুন লাগার খবর পান তাঁরা। সকাল ৮টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। পরে সকাল সোয়া ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ঘটনাস্থলে উদ্ধারকাজ চলার কথা জানিয়ে উখিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার বলেন, এখন পর্যন্ত ছয়জনকে আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)

আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)

ডুয়া ডেস্ক: বিশ্ববাজারের পরিস্থিতির প্রভাবে দেশের বাজারেও স্বর্ণের দামে পরিবর্তন এসেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে সর্বশেষ ৩ হাজার ২৬৬... বিস্তারিত