×

ঢাকা, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

নিজ ক্যাম্পাসে ৪র্থ বর্ষের পরীক্ষার বিষয়ে যা জানালেন ঢাকেবির উপাচার্য

২০২৬ নভেম্বর ২৮ ২২:৩৬:১৯

নিজ ক্যাম্পাসে ৪র্থ বর্ষের পরীক্ষার বিষয়ে যা জানালেন ঢাকেবির উপাচার্য

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চতুর্থ বর্ষের পরীক্ষা পূর্বনির্ধারিত কেন্দ্রেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান।

শনিবার (২৮ নভেম্বর) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন তিনি।

অধ্যাপক মো. লুৎফর রহমান বলেন, প্রথম বর্ষের পরীক্ষা আগের নিয়ম অনুযায়ী নির্ধারিত কেন্দ্রগুলোতে অনুষ্ঠিত হয়েছে। সেই ধারাবাহিকতায় চতুর্থ বর্ষের পরীক্ষাও একই নিয়মে অনুষ্ঠিত হবে। তবে ভবিষ্যতে শিক্ষার্থীদের নিজ নিজ ক্যাম্পাসে পরীক্ষা আয়োজনের বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

উপাচার্যের বক্তব্য অনুযায়ী, আসন্ন চতুর্থ বর্ষের পরীক্ষার ক্ষেত্রে পূর্বনির্ধারিত কেন্দ্রের নিয়মই বহাল থাকছে। তবে পরবর্তী সময়ের পরীক্ষা গুলো নিজস্ব ক্যাম্পাসে নেওয়ার সম্ভাবনা রয়েছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

শিক্ষা এর অন্যান্য সংবাদ