×

ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

এইচএসসি পাসে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে চাকরির সুযোগ 

২০২৬ নভেম্বর ২৩ ১০:১৭:৩৯

এইচএসসি পাসে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে চাকরির সুযোগ 

নিজস্ব প্রতিবেদক: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) রেজিস্ট্রেশন সহকারী পদে ছয়জনকে নিয়োগ দেওয়া হবে। জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমের জন্য রাজস্বখাতভুক্ত এ পদে পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংস্থাটি। আগ্রহী প্রার্থীরা আগামী ২৪ নভেম্বর থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের জন্য ন্যূনতম যোগ্যতা উচ্চমাধ্যমিক বা সমমান পাস।

সম্প্রতি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সচিব মো. মশিউর রহমান খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিষ্ঠানের নাম: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

পদের নাম: রেজিস্ট্রেশন সহকারী (জন্ম-মৃত্যু নিবন্ধীকরণ)।

পদসংখ্যা: ৬টি।

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)।

আবেদন শুরু: ২৪ নভেম্বর ২০২৬, সকাল ১০টা।

আবেদন শেষ: ১৫ ডিসেম্বর ২০২৬, বিকেল ৪টা।

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত কোনো শিক্ষা বোর্ড থেকে কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

অন্যান্য যোগ্যতা: কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি উভয় ভাষায় প্রতি মিনিটে ২০ শব্দ করে টাইপ করার গতি থাকতে হবে।

বয়সসীমা: ২৩ নভেম্বর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রেও সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটdscc.teletalk.com.bdথেকে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে।

আবেদন ফি: টেলিটকের সার্ভিস চার্জসহ সাধারণ প্রার্থীদের পরীক্ষার ফি ১১২ টাকা। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য পরীক্ষার ফি ৫৬ টাকা।

অনলাইনে আবেদন জমা দেওয়ার পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফি পরিশোধ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ফি জমা না দিলে আবেদন গ্রহণ করা হবে না।

আবেদনসংক্রান্ত নির্দেশনা: সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন করতে হবে। মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষের অনাপত্তি বা ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে। লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএ/ডিএ দেওয়া হবে না।

এর আগে ২০২৪ সালের ২৫ এপ্রিল একই পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। ওই বিজ্ঞপ্তির আওতায় যারা আবেদন করেছেন, তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।

নিয়োগের বিস্তারিত তথ্য ও শর্তাবলি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনেরঅফিশিয়াল বিজ্ঞপ্তিতেদেখা যাবে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত