×

ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ পুলিশে ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের অনুমোদন

২০২৬ নভেম্বর ১৯ ১৪:০০:১৬

বাংলাদেশ পুলিশে ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের অনুমোদন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে ১০ হাজার কনস্টেবল পদ রাজস্ব খাতে অস্থায়ীভাবে সৃজনের অনুমোদন দিয়েছে সরকার। এসব পদে নিয়োগের ক্ষেত্রে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং শারীরিকভাবে সুস্থ থাকার শর্ত নির্ধারণ করা হয়েছে। পদগুলো ১৭তম গ্রেডের অন্তর্ভুক্ত।

সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-৩ শাখা থেকে এ–সংক্রান্ত মঞ্জুরি আদেশ জারি করা হয়েছে। গত ১৫ নভেম্বর ২০২৬ তারিখে জারি করা আদেশে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের উপসচিব তানভীর-আল-নাসীফ।

আদেশে বলা হয়েছে, বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সাংগঠনিক কাঠামোভুক্ত বিভিন্ন ইউনিটের বিপরীতে এসব পদ সৃজন করা হয়েছে।

পদসংক্রান্ত তথ্য

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ পুলিশ

পদের নাম: কনস্টেবল

মোট পদসংখ্যা: ১০ হাজার

বেতন গ্রেড: ১৭

বেতন স্কেল: ২১ হাজার ৪০০ থেকে ৫১ হাজার ৯০০ টাকা (জাতীয় বেতন স্কেল, ২০২৬)

পদের ধরন: রাজস্ব খাতে অস্থায়ীভাবে সৃজিত

শিক্ষাগত যোগ্যতা ও শর্ত

কনস্টেবল পদে নিয়োগের জন্য প্রার্থীকে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি শারীরিকভাবে ফিট থাকতে হবে। Police Regulations of Bengal, 1943 এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৭ মে ১৯৯০ তারিখের ২৫৯ নম্বর স্মারক অনুযায়ী নিয়োগযোগ্যতা ও অন্যান্য শর্ত নির্ধারিত হবে।

বেতন ও অন্যান্য সুবিধা

নির্ধারিত গ্রেড অনুযায়ী জাতীয় বেতন স্কেল, ২০২৬ অনুসারে এ পদে বেতন ২১ হাজার ৪০০ থেকে ৫১ হাজার ৯০০ টাকা। পদগুলোর ব্যয় পুলিশ বাজেটের সংশ্লিষ্ট খাতে বরাদ্দ করা অর্থ থেকে নির্বাহ করা হবে।

নিয়োগসংক্রান্ত নির্দেশনা

মন্ত্রণালয়ের আদেশে জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগের আরোপিত শর্ত যথাযথভাবে অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া পদ সৃজনের ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সম্মতি এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নেওয়া হয়েছে।

এখনই আবেদন করা যাবে না

এটি ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের সরকারি মঞ্জুরি আদেশ, সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তি নয়। তাই আবেদন শুরুর ও শেষ তারিখ, আবেদন ফি, বয়সসীমা এবং আবেদনপ্রক্রিয়া সম্পর্কে এ আদেশে কোনো তথ্য দেওয়া হয়নি। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে এসব বিষয়ে বিস্তারিত জানা যাবে।

বিস্তারিত তথ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

দেশে সোনার দামে বড় পতন, ভরি কত?

দেশে সোনার দামে বড় পতন, ভরি কত?

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে টানা দরপতনের ধারাবাহিকতায় আবারও কমেছে সোনা ও রুপার দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি... বিস্তারিত