×

ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

বিমানে আরও ৩৫টি উড়োজাহাজ যুক্ত করার পরিকল্পনা রয়েছে: শিক্ষামন্ত্রী

২০২৬ নভেম্বর ১৯ ১২:৩৫:৩৭

বিমানে আরও ৩৫টি উড়োজাহাজ যুক্ত করার পরিকল্পনা রয়েছে: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ বিমানের বহরে বর্তমানে ১৯টি উড়োজাহাজ রয়েছে। এর সঙ্গে আরও ৩৫টি উড়োজাহাজ যুক্ত করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

তিনি বলেন, আগামী দিনে বাংলাদেশে প্রায় ৬০০ থেকে ৭০০ জন পাইলট, দুই থেকে আড়াই হাজার টেকনিশিয়ান এবং ৯০০ থেকে ১ হাজার ২০০ জন কেবিন ক্রুসহ প্রায় সাড়ে চার হাজার জনবল প্রয়োজন হবে।

শিক্ষামন্ত্রী জানান, পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে বাংলাদেশ বিমান ১২ দশমিক ৫ মিলিয়ন (১ কোটি ২৫ লাখ) যাত্রী পরিবহন করেছে। আগের বছরগুলোতেও একই ধারাবাহিকতা ছিল। আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, নির্বাচনী ইশতেহারে প্রধানমন্ত্রী বিজ্ঞান ও প্রযুক্তিকে কীভাবে আরও সমৃদ্ধ ও উন্নত করা যায়, সে বিষয়ে অঙ্গীকার করেছিলেন। তিনি বিশ্বাস করেন, সামনে এগিয়ে যেতে হলে বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক প্রতিযোগিতা এবং সংশ্লিষ্ট খাতে ব্যাপক বিনিয়োগ করতে হবে। প্রধানমন্ত্রী সেই অঙ্গীকারে অটল রয়েছেন। দেশকে এগিয়ে নিতে এই খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তিনি মনে করেন।

শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘যেমনিভাবে বিমান বাহিনীর জন্য আকাশ উন্মুক্ত, তেমনিভাবে প্রধানমন্ত্রী অপরিসীম সম্ভাবনার ক্ষেত্রে ‘স্কাই ইজ দ্য লিমিট’ মনে করেন। সে কারণেই তিনি আজ আমাদের শিক্ষাব্যবস্থাকে সবচেয়ে গুরুত্ব দিচ্ছেন এবং সবচেয়ে বেশি বাজেট বরাদ্দ দিয়ে যাচ্ছেন।’

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

দেশে সোনার দামে বড় পতন, ভরি কত?

দেশে সোনার দামে বড় পতন, ভরি কত?

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে টানা দরপতনের ধারাবাহিকতায় আবারও কমেছে সোনা ও রুপার দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি... বিস্তারিত