×

ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি, রাজধানীতে স্বাভাবিক জীবনযাত্রা

২০২৬ নভেম্বর ১৯ ১১:৫০:৩২

আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি, রাজধানীতে স্বাভাবিক জীবনযাত্রা

নিজস্ব প্রতিবেদক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচির কোনো দৃশ্যমান প্রভাব পড়েনি রাজধানী ঢাকায়। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে রাজধানীর সড়কে যানবাহন চলাচল, অফিস-আদালত, দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠানের কার্যক্রম ছিল স্বাভাবিক। অন্যান্য দিনের মতোই কর্মজীবী মানুষ নিজ নিজ কর্মস্থলে গেছেন।

সকাল থেকেই রাজধানীর বিভিন্ন সড়কে বাস, ব্যক্তিগত গাড়ি, সিএনজিচালিত অটোরিকশা, রিকশা ও মোটরসাইকেল চলাচল করতে দেখা গেছে। গণপরিবহন চলাচলেও তেমন কোনো বিঘ্ন ঘটেনি। ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বিপণিবিতান ও দোকানপাট খোলা থাকায় দৈনন্দিন কাজে বের হওয়া মানুষকে বড় ধরনের ভোগান্তিতে পড়তে হয়নি।

রাজধানীর বিভিন্ন এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, লকডাউন কর্মসূচির কারণে তাদের স্বাভাবিক জীবনযাত্রায় কোনো উল্লেখযোগ্য প্রভাব পড়েনি। তবে রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে সহিংসতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের মতো ঘটনা চান না তারা। শান্তিপূর্ণ পরিবেশে দৈনন্দিন কাজকর্ম চালিয়ে যাওয়ার প্রত্যাশা জানিয়েছেন সাধারণ মানুষ।

যাত্রাবাড়ীর দোকানি মামুন বলেন, কিসের লকডাউন, তারা কোনো লকডাউনের খবর জানেন না। গাড়িতে আগুন দেওয়া বা ভাঙচুর কোনো রাজনৈতিক কর্মসূচি হতে পারে না। তারা স্বাভাবিক জীবন চান।

বেসরকারি চাকরিজীবী মফিজুল ইসলাম বলেন, পলাতক কোনো দলের আহ্বান জনগণ মানে না। লকডাউন দিতে চাইলে দেশে এসে কর্মসূচি পালন করা উচিত। বিদেশে বসে দেশকে অস্থিতিশীল করার কোনো যৌক্তিকতা নেই।

এদিকে সম্ভাব্য নাশকতা ঠেকাতে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে। বিভিন্ন স্থানে নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। তবে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের কারণে সাধারণ মানুষের চলাচলে বড় ধরনের কোনো বিঘ্ন ঘটেনি।

এর আগে লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও নাশকতার আশঙ্কা তৈরি হয়। তবে বৃহস্পতিবার সকাল পর্যন্ত রাজধানীতে যানবাহন চলাচল, অফিস-আদালত এবং ব্যবসা-বাণিজ্য স্বাভাবিক রয়েছে।

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

দেশে সোনার দামে বড় পতন, ভরি কত?

দেশে সোনার দামে বড় পতন, ভরি কত?

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে টানা দরপতনের ধারাবাহিকতায় আবারও কমেছে সোনা ও রুপার দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি... বিস্তারিত