×

ঢাকা, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষার্থীদের নিরাপত্তায় মুজিব হলের পাশের পকেট গেট বন্ধের সিদ্ধান্ত

২০২৬ নভেম্বর ১৮ ২০:৪৯:৪৮

শিক্ষার্থীদের নিরাপত্তায় মুজিব হলের পাশের পকেট গেট বন্ধের সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে শেখ মুজিবুর রহমান হল সংলগ্ন পকেট গেট সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পাশাপাশি প্রভোস্টদের নেতৃত্বে শিক্ষার্থীদের সঙ্গে নিয়মিত সমন্বয় সভা আয়োজন এবং আবাসিক হল ও আবাসিক এলাকায় অতিথি প্রবেশের ক্ষেত্রে নজরদারি জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ক্যাম্পাসের নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা এবং সার্বিক পরিস্থিতি পর্যালোচনার লক্ষ্যে গতকাল মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত এক সমন্বয় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

সভায় উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রক্টর অধ্যাপক ইসরাফিল প্রাং, সব হলের প্রভোস্ট ও ওয়ার্ডেন, আইসিটি সেলের পরিচালক, সহকারী প্রক্টররা এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সভায় বিভিন্ন আবাসিক হলের নিরাপত্তা নিশ্চিত করতে হাউজ টিউটরদের নিয়মিত ফ্লোর পরিদর্শন কার্যক্রম জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়। এ সময় জানানো হয়, ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতে প্রক্টরিয়াল টিম ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সার্বক্ষণিক টহল জোরদার করা হয়েছে।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের সাতটি প্রবেশপথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রক্টরিয়াল টিম ও বিএনসিসির সমন্বয়ে নিরাপত্তা চেকপোস্ট স্থাপন করা হয়েছে। ক্যাম্পাসের নিরাপত্তা পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি কার্যক্রমও জোরদার করা হয়েছে।

উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম নিরাপদ, শান্তিপূর্ণ ও শিক্ষাবান্ধব ক্যাম্পাস নিশ্চিত করতে শিক্ষক, শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন। সবার সম্মিলিত প্রচেষ্টায় ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

বিশ্ববিদ্যালয় এর অন্যান্য সংবাদ

দেশে সোনার দামে বড় পতন, ভরি কত?

দেশে সোনার দামে বড় পতন, ভরি কত?

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে টানা দরপতনের ধারাবাহিকতায় আবারও কমেছে সোনা ও রুপার দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি... বিস্তারিত