×

ঢাকা, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী দল’ আখ্যা দিয়ে রুখে দেওয়ার ডাক প্রধানমন্ত্রীর

২০২৬ নভেম্বর ১৮ ২০:২৯:০৯

আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী দল’ আখ্যা দিয়ে রুখে দেওয়ার ডাক প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক: ‘সন্ত্রাসী দল’ আওয়ামী লীগকে রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি বলেছেন, বেপরোয়া সন্ত্রাস কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ‘চিহ্নিত সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে অভিহিত করে সংসদ নেতা বলেন, বেপরোয়া সন্ত্রাস চালিয়ে দলটি নিজেরাই প্রমাণ করেছে, তারা কোনো রাজনৈতিক দল নয়; বরং তাদের পরিচয় সন্ত্রাসী গোষ্ঠী।

প্রধানমন্ত্রী বলেন, দেশের ভেতরে ও বাইরে অবস্থানরত পলাতক ফ্যাসিস্ট অপশক্তি এবং কার্যক্রম নিষিদ্ধ সন্ত্রাসী দলটির বেপরোয়া সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

তিনি বলেন, বর্তমান সরকার ও সংসদ যখন দেশকে স্বনির্ভর ও পুনর্গঠনের পথে এগিয়ে নিচ্ছে, ঠিক তখনই পতিত ও বিতাড়িত ফ্যাসিবাদী অপশক্তি বাংলাদেশের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র ও সন্ত্রাস শুরু করেছে। এ প্রসঙ্গে একটি প্রবাদ উল্লেখ করে তিনি বলেন, ‘চোর না শুনে ধর্মের কাহিনী’। সুযোগ পেলেই এই দলটির চরিত্র যে কখনোই বদলাবে না, গত কয়েক দিনের ঘটনায় তা আবারও প্রমাণিত হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান অভিযোগ করেন, ওই সন্ত্রাসী দলের পলাতক নেত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে গণতন্ত্রকামী জনগণের ঘরবাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া এবং হত্যার জন্য তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন। তাঁর ভাষায়, বেপরোয়া সন্ত্রাস চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ দলটি নিজেরাই প্রমাণ করেছে, তারা কোনো রাজনৈতিক দল নয়; বরং একটি চিহ্নিত ‘সন্ত্রাসী গোষ্ঠী’।

বিদেশে অবস্থানরত এই সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয়দাতাদের উদ্দেশে কড়া বার্তা দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, যারা এসব সন্ত্রাসীকে আশ্রয় দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়, তাদের এই অবস্থানের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতাপ্রিয় জনগণের প্রতি মনোভাব স্পষ্ট হয়ে গেছে। তারা বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের পরিবর্তে সন্ত্রাসীদের সঙ্গেই সম্পর্ক রাখতে আগ্রহী। তবে দেশপ্রেমিক জনগণ ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ কিংবা ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে কারও বশ্যতা মেনে নেওয়ার জন্য লড়াই করেনি।

ফ্যাসিবাদী অপশক্তির পুনরুত্থান ঠেকাতে দল-মতনির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তিকে ২০২৪ সালের মতো একমঞ্চে দাঁড়ানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।

সংসদে প্রতিনিধিত্বকারী এবং সংসদের বাইরের সব গণতান্ত্রিক দলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আসুন ঐক্যবদ্ধভাবে ৭ নভেম্বর এবং ৫ আগস্টের চেতনায় পতিত, পরাজিত ও তাবেদার অপশক্তির বিরুদ্ধে আমরা সকলে এক মঞ্চে দাঁড়াই।’

তিন দশক আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দেওয়া স্লোগান স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আবারও আজ সেই আওয়াজ তুলে বলি—ওদের হাতে গোলামীর জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা।’

বাংলাদেশকে আর কখনো কোনো তাবেদারের হাতে সঁপে দেওয়া হবে না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন সংসদ নেতা। তিনি বলেন, যাদের হাতে গোলামীর জিঞ্জির, সেই তাবেদারি শক্তিকে বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণ আর মাথা তুলে দাঁড়াতে দেবে না। মাথা তুলে দাঁড়ানোর আগেই তাদের বিষদাঁত ভেঙে দেওয়া হবে।

চব্বিশের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে পতিত স্বৈরাচারের যেকোনো অপতৎপরতা রুখে দেওয়ার শপথ নিয়ে অধিবেশনের সমাপনী বক্তব্য শেষ করেন প্রধানমন্ত্রী।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

দেশে সোনার দামে বড় পতন, ভরি কত?

দেশে সোনার দামে বড় পতন, ভরি কত?

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে টানা দরপতনের ধারাবাহিকতায় আবারও কমেছে সোনা ও রুপার দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি... বিস্তারিত