×

ঢাকা, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

রিকেলটন-রাবাদার ১১৭ রানের জুটিতে ১৫৭ রানের লিড দক্ষিণ আফ্রিকার

২০২৬ নভেম্বর ১৮ ১৭:০০:১২

রিকেলটন-রাবাদার ১১৭ রানের জুটিতে ১৫৭ রানের লিড দক্ষিণ আফ্রিকার

নিজস্ব প্রতিবেদক: প্রথম ইনিংসে ১৪ রানে পিছিয়ে থেকে চতুর্থ দিনের খেলা শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা। তবে রায়ান রিকেলটন ও কাগিসো রাবাদার দুর্দান্ত ব্যাটিংয়ে ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে সফরকারীরা। নবম উইকেটে দুজনের ১১৭ রানের জুটিতে বাংলাদেশের বিপক্ষে ১৫৭ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শেষ করেছে দক্ষিণ আফ্রিকা।

চতুর্থ দিনের খেলা শুরু করেন আগের দিন ৫৬ রানে অপরাজিত থাকা রিকেলটন ও ৫ রান নিয়ে ক্রিজে থাকা রাবাদা। শুরু থেকেই আত্মবিশ্বাসের সঙ্গে ব্যাটিং করেন দুজন। রিকেলটন তুলে নেন টেস্ট ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি। অন্যদিকে রাবাদাও ব্যাট হাতে দারুণ দক্ষতা দেখান। ক্যারিয়ারের দ্বিতীয় অর্ধশতক তুলে নিয়ে বাংলাদেশের বোলারদের ওপর চাপ বাড়ান এই পেসার।

রাবাদার ইনিংস অবশ্য আরও আগেই শেষ হতে পারত। ৩৮ রানে থাকার সময় তাসকিন আহমেদের বলে তাঁর ক্যাচ নিতে পারেননি নাজমুল হোসেন শান্ত। সেই সুযোগ কাজে লাগিয়ে বড় ইনিংস খেলেন দক্ষিণ আফ্রিকার এই পেসার।

রিকেলটন আউট হওয়ার পর আগের দিন রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়া টেম্বা বাভুমা আবার ব্যাটিংয়ে নামেন। এক রান যোগ করেই অর্ধশতক পূর্ণ করেন তিনি। এরপর রাবাদার সঙ্গে জুটি গড়ে দলের সংগ্রহ আরও বাড়ান।

শেষ পর্যন্ত মেহেদী হাসান মিরাজের বলে থামে রাবাদার দুর্দান্ত ইনিংস। আউট হওয়ার আগে মিরাজের পরপর দুই বলে দুটি ছক্কা হাঁকান তিনি। ৯৩ বলে ৭২ রান করে সাজঘরে ফেরেন এই পেসার। তাঁর ইনিংসে ছিল ১০টি চার ও দুটি ছক্কা।

রাবাদা ফিরে গেলেও দক্ষিণ আফ্রিকার ইনিংস দ্রুত গুটিয়ে যায়নি। শেষ উইকেটে ডেন প্যাটারসনকে নিয়ে আরও ৪৫ রান যোগ করেন বাভুমা। প্যাটারসনকে ১১ রানে বোল্ড করেছিলেন হাসান মাহমুদ। তবে নো বল হওয়ায় উইকেটটি পাননি তিনি। সেই সুযোগ কাজে লাগিয়ে পরের দুই ওভারে একটি ছক্কা ও একটি চার মারেন প্যাটারসন।

শেষ পর্যন্ত দলীয় ৫৫৭ রানে ভাঙে এই জুটি। ২৯ রান করে আউট হন প্যাটারসন। অন্যদিকে ৬৮ রানে অপরাজিত থাকেন বাভুমা।

রিকেলটন ও রাবাদার দুর্দান্ত জুটিতে ম্যাচে শক্ত অবস্থান তৈরি করেছে দক্ষিণ আফ্রিকা। প্রথম ইনিংসে পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়িয়ে এখন বাংলাদেশের সামনে ১৫৭ রানের লিড দাঁড় করিয়েছে সফরকারীরা।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

দেশে সোনার দামে বড় পতন, ভরি কত?

দেশে সোনার দামে বড় পতন, ভরি কত?

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে টানা দরপতনের ধারাবাহিকতায় আবারও কমেছে সোনা ও রুপার দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি... বিস্তারিত