×

ঢাকা, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

জাবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন এখানে

২০২৬ নভেম্বর ১৬ ২০:২৬:১৬

জাবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: ২০২৬-২৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)। বিশ্ববিদ্যালয়ের ৩৭টি বিভাগ ও ইনস্টিটিউটে মোট ১ হাজার ৮৪৮টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে।

ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২২ নভেম্বর সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন শুরু হবে। আবেদন করা যাবে ১৫ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের ভর্তি-সংক্রান্ত ওয়েবসাইটে (admission.juniv.edu) আবেদন করতে হবে।

নিজস্ব প্রতিবেদক: ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ২৫ ডিসেম্বর থেকে ডাউনলোড করা যাবে। সম্ভাব্য সূচি অনুযায়ী, ২০২৭ সালের ১০ থেকে ২১ জানুয়ারির মধ্যে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে শুক্রবার, শনিবার ও সরকারি ছুটির দিন পরীক্ষা হবে না। পরীক্ষার চূড়ান্ত তারিখ, সময়সূচি ও আসনবিন্যাস পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৩ ও ২০২৪ সালের মাধ্যমিক এবং ২০২৫ ও ২০২৬ সালের উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। ইউনিটভেদে আবেদনের জন্য পৃথক জিপিএর শর্ত নির্ধারণ করা হয়েছে।

এ, বি, সি ও ডি ইউনিটে আবেদনের ফি ৮০০ টাকা। ই ইউনিটে ৭০০ টাকা এবং সি১ ইউনিট ও আইবিএ-জেইউতে আবেদনের ফি ৬০০ টাকা। প্রতিটি ইউনিটের আবেদনের ফির সঙ্গে ১ দশমিক ২ শতাংশ সার্ভিস চার্জ যুক্ত হবে।

ভর্তি পরীক্ষা হবে বহুনির্বাচনী (এমসিকিউ) পদ্ধতিতে। প্রতিটি ইউনিটে ৯০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি প্রশ্নের মান ১ দশমিক ১২৫ এবং ভুল উত্তরের জন্য ০ দশমিক ২০ নম্বর কাটা যাবে। পরীক্ষার সময় ৫৫ মিনিট। ওএমআর পূরণের জন্য অতিরিক্ত ৫ মিনিট দেওয়া হবে। সব ইউনিটে পাস নম্বর ৪০।

ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ ইউনিটে গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, বাংলা, ইংরেজি ও আইসিটি বিষয়ে পরীক্ষা হবে। বি ইউনিটে বাংলা, ইংরেজি, সাধারণ গণিত, সাধারণ জ্ঞান ও যৌক্তিক বিশ্লেষণ থেকে প্রশ্ন থাকবে। সি ও সি১ ইউনিটে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং বিভাগ-সংশ্লিষ্ট বিষয়ে পরীক্ষা নেওয়া হবে। ডি ইউনিটে জীববিজ্ঞান ও রসায়নের পাশাপাশি বাংলা, ইংরেজি ও বুদ্ধিমত্তা যাচাইয়ের প্রশ্ন থাকবে। ই ইউনিট ও আইবিএ-জেইউর প্রশ্নপদ্ধতি শিক্ষার্থীদের শিক্ষার শাখা অনুযায়ী নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ভর্তি পরীক্ষার ফল সর্বোচ্চ সাত দিনের মধ্যে প্রকাশ করা হবে। ফল বিশ্ববিদ্যালয়ের ভর্তি-সংক্রান্ত ওয়েবসাইট ও সংশ্লিষ্ট ইউনিট অফিসের নোটিশ বোর্ডে পাওয়া যাবে। সংবাদপত্রে ফল প্রকাশ করা হবে না।

ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য, ইউনিটভিত্তিক যোগ্যতা, বিষয়ভিত্তিক শর্ত ও আসনসংখ্যা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

ভর্তি বিজ্ঞপ্তি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি।

বিজ্ঞপ্তিদেখুন এখানে

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত