×

ঢাকা, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ

২০২৬ নভেম্বর ১১ ১১:০৭:০৪

জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ

ডুয়া ডেস্ক: বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ে বিভিন্ন পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ২৮টি ক্যাটাগরিতে মোট ১৫৫ জনকে নিয়োগ দেওয়া হবে। ১১ থেকে ২০তম গ্রেডের এসব পদে নিয়োগ পেতে আগ্রহী প্রকৃত বাংলাদেশি নাগরিকদের অনলাইনে আবেদন করতে হবে। পদভেদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হয়েছে অষ্টম শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত।

মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদ সচিবালয়ের মানবসম্পদ শাখা-২ থেকে এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়

মোট পদসংখ্যা: ১৫৫টি

পদের সংখ্যা: ২৮টি ক্যাটাগরি

চাকরির ধরন: বিজ্ঞপ্তির শুরুতে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের কথা বলা হয়েছে। তবে বিস্তারিত তথ্যে রাজস্ব খাতভুক্ত স্থায়ী পদের উল্লেখ রয়েছে।

আবেদন শুরু: ১২ নভেম্বর ২০২৬, রাত ১২টা ১ মিনিট

আবেদনের শেষ সময়: ২ ডিসেম্বর ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট

পদ ও যোগ্যতার বিবরণ

১. গাইড: ১টি পদ। বেতন স্কেল ২৫,০০০-৬০,৫০০ টাকা (গ্রেড-১১)। প্রার্থীকে ইংরেজি বিষয়ে অন্যূন স্নাতক (সম্মান) পাস হতে হবে।

২. ক্যাটালগার: ৩টি পদ। বেতন স্কেল ২৫,০০০-৬০,৫০০ টাকা (গ্রেড-১১)। স্নাতক ডিগ্রির পাশাপাশি গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে।

৩. লেজিসলেটিভ অ্যাসিস্ট্যান্ট: ১টি পদ। বেতন স্কেল ২৪,০০০-৫৮,০০০ টাকা (গ্রেড-১৩)। আইন বিষয়ে অন্যূন স্নাতক ডিগ্রি থাকতে হবে।

৪. ফটোগ্রাফার (স্টিল): ১টি পদ। বেতন স্কেল ২৪,০০০-৫৮,০০০ টাকা (গ্রেড-১৩)। অন্যূন স্নাতক ডিগ্রির সঙ্গে ফটোগ্রাফির ওপর সনদ থাকতে হবে। অথবা অন্যূন এইচএসসি পাসসহ ফটোগ্রাফিতে ডিপ্লোমা থাকতে হবে।

৫. টেকনিশিয়ান (নেটওয়ার্ক): ১টি পদ। বেতন স্কেল ২৪,০০০-৫৮,০০০ টাকা (গ্রেড-১৩)। কম্পিউটার সায়েন্স, নেটওয়ার্কিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন টেকনোলজিতে ডিপ্লোমা থাকতে হবে।

৬. টেকনিশিয়ান (হার্ডওয়্যার): ৫টি পদ। বেতন স্কেল ২৪,০০০-৫৮,০০০ টাকা (গ্রেড-১৩)। কম্পিউটার সায়েন্স, হার্ডওয়্যারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন টেকনোলজিতে ডিপ্লোমা থাকতে হবে।

৭. টিভি টেকনিশিয়ান: ২টি পদ। বেতন স্কেল ২৪,০০০-৫৮,০০০ টাকা (গ্রেড-১৩)। অনুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অন্যূন এইচএসসি পাসের পাশাপাশি দুই বছরের ট্রেড সার্টিফিকেট ও বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

৮. সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর: ২৩টি পদ। বেতন স্কেল ২৪,০০০-৫৮,০০০ টাকা (গ্রেড-১৩)। কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন স্নাতক ডিগ্রি থাকতে হবে। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

৯. ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর: ৫টি পদ। বেতন স্কেল ২৩,৫০০-৫৬,৮০০ টাকা (গ্রেড-১৪)। অন্যূন স্নাতক ডিগ্রি থাকতে হবে।

১০. গ্রন্থাগার সহকারী: ২টি পদ। বেতন স্কেল ২৩,৫০০-৫৬,৮০০ টাকা (গ্রেড-১৪)। স্নাতক ডিগ্রির পাশাপাশি গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে।

১১. সহকারী সিকিউরিটি ইন্সপেক্টর: ১২টি পদ। বেতন স্কেল ২৩,৫০০-৫৬,৮০০ টাকা (গ্রেড-১৪)। অন্যূন স্নাতক ডিগ্রি থাকতে হবে। পুরুষ প্রার্থীদের উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৬ ইঞ্চি এবং নারী প্রার্থীদের ৫ ফুট ২ ইঞ্চি হতে হবে। এ ছাড়া সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।

১২. অ্যাম্বুলেন্স ড্রাইভার: ২টি পদ। বেতন স্কেল ২২,৮০০-৫৫,২০০ টাকা (গ্রেড-১৫)। অন্যূন অষ্টম শ্রেণি পাস এবং ভারী যানবাহন চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

১৩. ড্রাইভার: ৬টি পদ। বেতন স্কেল ২২,৮০০-৫৫,২০০ টাকা (গ্রেড-১৫)। প্রার্থীকে অন্যূন অষ্টম শ্রেণি পাস হতে হবে এবং ভারী যানবাহন চালানোর ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

১৪. অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর: ২২টি পদ। বেতন স্কেল ২১,৯০০-৫২,৯০০ টাকা (গ্রেড-১৬)। অন্যূন এইচএসসি পাস হতে হবে। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

১৫. আইন সহকারী: ১টি পদ। বেতন স্কেল ২১,৯০০-৫২,৯০০ টাকা (গ্রেড-১৬)। অন্যূন এইচএসসি পাসের পাশাপাশি কোনো আইনজীবীর সহকারী হিসেবে কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

১৬. অফসেট প্রিন্টার্স টেকনিশিয়ান: ১টি পদ। বেতন স্কেল ২১,৯০০-৫২,৯০০ টাকা (গ্রেড-১৬)। অন্যূন এইচএসসি পাস হতে হবে। অফসেট প্রিন্টিংয়ের কাজে বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।

১৭. প্রটোকল অ্যাসিস্ট্যান্ট: ২টি পদ। বেতন স্কেল ২১,৯০০-৫২,৯০০ টাকা (গ্রেড-১৬)। অন্যূন এইচএসসি পাস হতে হবে। পাশাপাশি কম্পিউটার, ইন্টারনেট ও ই-মেইল ব্যবহারে দক্ষতা থাকতে হবে।

১৮. লাইনম্যান: ২টি পদ। বেতন স্কেল ২১,৯০০-৫২,৯০০ টাকা (গ্রেড-১৬)। কম্পিউটার অথবা ইলেকট্রিক্যাল বিষয়ে এসএসসি (ভোকেশনাল)সহ এইচএসসি পাস হতে হবে।

১৯. ক্যামেরাম্যান সহকারী: ১টি পদ। বেতন স্কেল ২১,৪০০-৫১,৯০০ টাকা (গ্রেড-১৭)। অন্যূন এইচএসসি পাস এবং ক্যামেরাম্যান সহকারী হিসেবে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

২০. সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট: ২৪টি পদ। বেতন স্কেল ২১,০০০-৫০,৯০০ টাকা (গ্রেড-১৮)। অন্যূন এইচএসসি পাস হতে হবে। পুরুষ প্রার্থীদের উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৬ ইঞ্চি এবং নারী প্রার্থীদের ৫ ফুট ২ ইঞ্চি হতে হবে। সুস্বাস্থ্যের অধিকারী হওয়ার পাশাপাশি আনসার/ভিডিপির মৌলিক প্রশিক্ষণের সনদ থাকতে হবে।

২১. মোয়াজ্জিন: ১টি পদ। বেতন স্কেল ২০,৫০০-৪৯,৬০০ টাকা (গ্রেড-১৯)। অন্যূন আলিম ও ক্বারীয়ানা পাস হতে হবে। পাশাপাশি সুকণ্ঠের অধিকারী হতে হবে।

২২. মেকানিক (গ্রেড-সি): ১টি পদ। বেতন স্কেল ২০,৫০০-৪৯,৬০০ টাকা (গ্রেড-১৯)। অন্যূন এসএসসি (ভোকেশনাল) পাস অথবা সরকার অনুমোদিত টেকনিক্যাল স্কুল থেকে অটোমোবাইল বিষয়ে কমপক্ষে ছয় মাসের প্রশিক্ষণসহ অষ্টম শ্রেণি পাস হতে হবে। বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে যোগ্যতা শিথিলযোগ্য।

২৩. অফিস সহায়ক কাম পরিচ্ছন্নতা কর্মী: ৩টি পদ। বেতন স্কেল ২০,০০০-৪৮,৪০০ টাকা (গ্রেড-২০)। অনুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অন্যূন এসএসসি পাস হতে হবে। তবে নিয়োগ বিধির তফসিল জারির আগে জাতীয় সংসদ সচিবালয়ে কর্মরত দৈনিক ভিত্তিক সাংবাৎসরিক কর্মচারীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি পাস।

২৪. সহকারী ডেসপাচ রাইডার: ৩টি পদ। বেতন স্কেল ২০,০০০-৪৮,৪০০ টাকা (গ্রেড-২০)। অন্যূন এসএসসি পাস এবং মোটরসাইকেল চালনায় বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তবে নিয়োগ বিধির তফসিল জারির আগে জাতীয় সংসদ সচিবালয়ে কর্মরত দৈনিক ভিত্তিক সাংবাৎসরিক কর্মচারীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি পাস।

২৫. কামরা পরিচারক/পরিচারিকা: ১৪টি পদ। বেতন স্কেল ২০,০০০-৪৮,৪০০ টাকা (গ্রেড-২০)। অন্যূন এসএসসি পাস হতে হবে। তবে নিয়োগ বিধির তফসিল জারির আগে জাতীয় সংসদ সচিবালয়ে কর্মরত দৈনিক ভিত্তিক সাংবাৎসরিক কর্মচারীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি পাস।

২৬. নিরাপত্তা প্রহরী: ১০টি পদ। বেতন স্কেল ২০,০০০-৪৮,৪০০ টাকা (গ্রেড-২০)। অন্যূন অষ্টম শ্রেণি পাস এবং শারীরিকভাবে উপযুক্ত হতে হবে।

২৭. পরিচ্ছন্নতাকর্মী (পূর্বনাম ঝাড়ুদার): ৪টি পদ। বেতন স্কেল ২০,০০০-৪৮,৪০০ টাকা (গ্রেড-২০)। এ পদে আবেদনের জন্য পেশাদার ঝাড়ুদার হতে হবে।

২৮. ক্লিনার/হেলপার: ২টি পদ। বেতন স্কেল ২০,০০০-৪৮,৪০০ টাকা (গ্রেড-২০)। অন্যূন অষ্টম শ্রেণি পাস হতে হবে।

আবেদনের বয়সসীমা ও ফি

আবেদনকারীদের বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

টেলিটকের সার্ভিস চার্জসহ আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১ ও ২ নম্বর পদের জন্য ১৬৮ টাকা, ৩ থেকে ১৮ নম্বর পদের জন্য ১১২ টাকা এবং ১৯ থেকে ২৮ নম্বর পদের জন্য ৫৬ টাকা। তবে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য সব গ্রেডের পদে সার্ভিস চার্জসহ আবেদন ফি ৫৬ টাকা।

যেভাবে আবেদন করবেন

আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের নিয়োগসংক্রান্তওয়েবসাইটেপ্রবেশ করে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন শুরু হবে ১২ নভেম্বর ২০২৬ রাত ১২টা ১ মিনিটে। আবেদন জমা দেওয়ার শেষ সময় ২ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট।

আবেদনসংক্রান্ত সহায়তা

অনলাইনে আবেদন করতে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে যোগাযোগ করা যাবে। এ ছাড়া[email protected] এবং [email protected] ঠিকানায় ই-মেইল পাঠিয়েও সহায়তা নেওয়া যাবে।

নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদনসংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবেবাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের ওয়েবসাইটেএবংটেলিটকের জব পোর্টালে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত