ঢাকা, শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩
স্টার্টআপ বাংলাদেশে সিআইওসহ ৮ পদে চাকরির সুযোগ
ডুয়া ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের অধীন সরকারি ফ্ল্যাগশিপ ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি ‘স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড’ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি চিফ ইনভেস্টমেন্ট অফিসার (সিআইও)সহ আটটি ভিন্ন পদে কর্মী নিয়োগ দেবে। বিজ্ঞপ্তিতে উল্লেখিত যোগ্যতা ও শর্ত পূরণ সাপেক্ষে আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদভিত্তিক বিবরণ, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
১. চিফ ইনভেস্টমেন্ট অফিসার (সিআইও): ফিন্যান্স, অ্যাকাউন্টস বা ইকোনমিকসে অন্যূন স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এমবিএ, সিএফএ, এফসিএমএ, এফসিএ, এফসিসিএ, সিপিএ ও সিএআইএ ডিগ্রিধারীরা অগ্রাধিকার পাবেন। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়। সিজিপিএর ক্ষেত্রে পাঁচের স্কেলে ন্যূনতম ৩.৫০ এবং চারের স্কেলে ২.৫০ থাকতে হবে। আর্থিক সেবা, ইনভেস্টমেন্ট বা অ্যাসেট ম্যানেজমেন্ট, ভেঞ্চার ক্যাপিটাল, ডিএফআই কিংবা স্বনামধন্য পরামর্শক প্রতিষ্ঠানে অন্তত ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে পাঁচ বছর শীর্ষ পদে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
২. অ্যাসোসিয়েট ফান্ড অব ফান্ডস: ফিন্যান্স, অ্যাকাউন্টস বা ইকোনমিকসে ন্যূনতম স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এমবিএ, সিএফএ ও সিএআইএ ডিগ্রিধারীরা অগ্রাধিকার পাবেন। শিক্ষাজীবনে কোনো তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়। সিজিপিএ পাঁচের স্কেলে ন্যূনতম ৩.৫০ এবং চারের স্কেলে ২.৫০ থাকতে হবে। ইনভেস্টমেন্ট বা অ্যাসেট ম্যানেজমেন্ট, ভেঞ্চার ক্যাপিটাল কিংবা ক্যাপিটাল মার্কেটে অন্তত ছয় বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে দুই বছর মধ্যম সারির পদে কাজের অভিজ্ঞতা প্রয়োজন।
৩. এভিপি ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস: বাণিজ্য বিভাগে ফিন্যান্স বা অ্যাকাউন্টিং বিষয়ে স্নাতকোত্তর অথবা এমবিএ/এমবিএস ডিগ্রি থাকতে হবে। এসিএ, এসিএমএ, সিএফএ ও এসসিএ ডিগ্রিধারীরা অগ্রাধিকার পাবেন। শিক্ষাজীবনে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়। সিজিপিএ পাঁচের স্কেলে ন্যূনতম ৩.৫০ এবং চারের স্কেলে ২.৫০ থাকতে হবে। ফিন্যান্স, পোর্টফোলিও মূল্যায়ন বা ভেঞ্চার ক্যাপিটাল শিল্পে অন্তত আট বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে দুই বছর মধ্যম সারির পদে কাজের অভিজ্ঞতা চাওয়া হয়েছে।
৪. এক্সিকিউটিভ ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস: বাণিজ্য বিভাগে ফিন্যান্স বা অ্যাকাউন্টিং বিষয়ে স্নাতকোত্তর অথবা এমবিএ/এমবিএস ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়। সিজিপিএ পাঁচের স্কেলে ন্যূনতম ৩.৫০ এবং চারের স্কেলে ২.৫০ থাকতে হবে। ফিন্যান্স বা ভেঞ্চার ক্যাপিটাল শিল্পে অন্তত দুই বছরের কাজের অভিজ্ঞতা প্রয়োজন।
৫. এক্সিকিউটিভ-কমপ্লায়েন্স অ্যান্ড এইচআর: হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, আইন, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এলএলবি, এমবিএ-এইচআরএম ও পিজিডি-এইচআরএম ডিগ্রিধারীরা অগ্রাধিকার পাবেন। শিক্ষাজীবনে কোনো তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়। সিজিপিএ পাঁচের স্কেলে ন্যূনতম ৩.৫০ এবং চারের স্কেলে ২.৫০ থাকতে হবে। কমপ্লায়েন্স, মানবসম্পদ, প্রশাসন বা লিগ্যাল অ্যাফেয়ার্সে অন্তত দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
৬. অফিস সহকারী: ন্যূনতম এইচএসসি বা সমমান পাস হতে হবে। জিপিএ পাঁচের স্কেলে অন্তত ৩.০০ থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকতে হবে অন্তত দুই বছর।
৭. ড্রাইভার: ন্যূনতম অষ্টম শ্রেণি বা সমমান পাস হতে হবে। কোনো সরকারি বা করপোরেট প্রতিষ্ঠানে পেশাদার ড্রাইভার হিসেবে অন্তত পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
৮. জেনিটর: ন্যূনতম অষ্টম শ্রেণি বা সমমান পাস হতে হবে। যেকোনো সরকারি বা করপোরেট অফিসে ক্লিনিং ও হাউসকিপিংয়ের কাজে অন্তত দুই বছরের অভিজ্ঞতা প্রয়োজন।
বেতন ও অন্যান্য সুবিধা
চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের কোম্পানির বিদ্যমান নীতিমালা অনুযায়ী বেতন-ভাতা ও অন্যান্য প্রাতিষ্ঠানিক সুযোগ-সুবিধা দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের বিস্তারিত পদবিবরণী, নিয়োগের শর্তাবলি এবং অনলাইনে আবেদনের নির্দেশনা জানতে স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের অফিশিয়াল ওয়েবসাইটের ক্যারিয়ার পোর্টালেপ্রবেশ করতে বলা হয়েছে।
নিয়োগসংক্রান্ত যেকোনো দাপ্তরিক অনুসন্ধানের জন্য ই-মেইল করা যাবে[email protected] ঠিকানায়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ জেনে নিন
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল কবে, জানাল বোর্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (০১ নভেম্বর)
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন করবেন যেভাবে, জানুন বিস্তারিত
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- ফের স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?
- আজকের খেলার সময়সূচি (০১ নভেম্বর)
- প্রবাসীর সন্তানেরা পাবে শিক্ষাবৃত্তি, জানুন আবেদন পদ্ধতি
- ২০২৭ সালে সরকারি ছুটির তালিকা প্রকাশ