ঢাকা, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩
সরাসরি সাক্ষাৎকারে ১৩০ পদে নিয়োগ দেবে মেঘনা গ্রুপ
ডুয়া ডেস্ক: মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) অঙ্গপ্রতিষ্ঠান মেঘনা গ্লাস অ্যান্ড অ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রিজ লিমিটেড জরুরি ভিত্তিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের অ্যালুমিনিয়াম ফ্যাক্টরি কমপ্লেক্সে ১১টি পদে মোট ১৩০ জন কর্মী নিয়োগ দেবে। সব পদের ক্ষেত্রে প্রার্থীর অভিজ্ঞতার ভিত্তিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।
যোগ্য ও আগ্রহী প্রার্থীরা আগামী ৪ থেকে ১০ নভেম্বর ২০২৬ পর্যন্ত সরাসরি সাক্ষাৎকারে (ওয়াক-ইন-ইন্টারভিউ) অংশ নিতে পারবেন। সাক্ষাৎকার চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
পদভিত্তিক বিবরণ ও অভিজ্ঞতা
১. সিনিয়র অপারেটর/অপারেটর
পদসংখ্যা ২০টি। সেকশন: এক্সট্রুশন, কাস্টিং, অ্যানোডাইজেশন (অক্সিডেশন) ও ইডি ওয়ার্কশপ এবং পাউডার কোটিং। সংশ্লিষ্ট কাজে ৫ থেকে ৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
২. ক্রেন অপারেটর/কালার অপারেটর
পদসংখ্যা ১৫টি। সেকশন: এক্সট্রুশন, কাস্টিং, অ্যানোডাইজেশন (অক্সিডেশন) ও ইডি ওয়ার্কশপ এবং পাউডার কোটিং। সংশ্লিষ্ট কাজে ৫ থেকে ৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
৩. সুপারভাইজার/ফোরম্যান (শিফট ইনচার্জ)
পদসংখ্যা ৬টি। সেকশন: অ্যানোডাইজেশন (অক্সিডেশন), ইডি, পাউডার কোটিং, প্রোডাকশন কোয়ালিটি ও প্যাকেজিং। অ্যালুমিনিয়াম প্রোফাইল ম্যানুফ্যাকচারিং-সংশ্লিষ্ট কাজে ৮ থেকে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
৪. সিনিয়র অপারেটর/অপারেটর (স্রিঙ্ক রেপিং)/প্রোটেকটিভ ফিল্ম অপারেটর/লেজার প্রিন্টিং অপারেটর, কিউসি সুপারভাইজার
পদসংখ্যা ২০টি। সেকশন: অ্যানোডাইজেশন (অক্সিডেশন), ইডি, পাউডার কোটিং, প্রোডাকশন কোয়ালিটি ও প্যাকেজিং। অ্যালুমিনিয়াম প্রোফাইল ম্যানুফ্যাকচারিং-সংশ্লিষ্ট কাজে ৮ থেকে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
৫. অপারেটর/সহকারী অপারেটর
পদসংখ্যা ১৫টি। সেকশন: হাইড্রোলিক ও পাওয়ার প্রেস, অটো কাটিং, ড্রিলিং, থ্রেডিং ও পাঞ্চিং অপারেটিং এবং অ্যাকসেসরিজ প্রোডাকশন। সংশ্লিষ্ট কাজে ৫ থেকে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
৬. ডাই কারেক্টর (মোল্ড মেইন্টেন্যান্স)
পদসংখ্যা ৫টি। সেকশন: ডাই। অ্যালুমিনিয়াম এক্সট্রুশন ডাই মেরামত ও রিপেয়ারিংয়ের কাজে ৮ থেকে ১০ বছরের অভিজ্ঞতা আবশ্যক।
৭. সহকারী অপারেটর/হেল্পার
পদসংখ্যা ৩০টি। সেকশন: কাস্টিং, এক্সট্রুশন, অ্যানোডাইজেশন, ইডি, পাউডার কোটিং, প্রোডাকশন ও প্যাকেজিং। সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ২ থেকে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তবে হেল্পার পদে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করা যাবে। এ ক্ষেত্রে এসএসসি পাস প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।
৮. ড্রাইভার
পদসংখ্যা ৬টি। হেভি লাইসেন্সধারী যানবাহন চালনায় কমপক্ষে ৮ থেকে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অ্যালুমিনিয়াম প্রোফাইল সরবরাহের কাজে অভিজ্ঞ প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।
৯. ডেলিভারি সুপারভাইজার/ডেলিভারি ম্যান
পদসংখ্যা ৫টি। সেকশন: ডেলিভারি অ্যান্ড ডিস্ট্রিবিউশন। অ্যালুমিনিয়াম প্রোফাইল বাজারজাতকরণে ডেলিভারিম্যান হিসেবে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
১০. ইটিপি/ডব্লিউটিপি অপারেটর
পদসংখ্যা ৬টি। অপারেশন ও মেইনটেন্যান্স-সংশ্লিষ্ট কাজে ৮ থেকে ১০ বছরের অভিজ্ঞতা আবশ্যক।
১১. মিলিং অপারেটর/লেদ অপারেটর/সিএনসি অপারেটর
পদসংখ্যা ৪টি। সেকশন: মেইনটেন্যান্স (মোল্ড)। অ্যালুমিনিয়াম এক্সট্রুশন ডাই মেরামতের কাজে ৫ থেকে ৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
শিক্ষাগত যোগ্যতা
সব পদের ক্ষেত্রে প্রার্থীর অভিজ্ঞতা বিবেচনায় শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।
সাক্ষাৎকারের তারিখ, সময় ও স্থান
আগ্রহী প্রার্থীদের আবেদনপত্রের সঙ্গে তিন কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি, পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, জাতীয় পরিচয়পত্র অথবা জন্মনিবন্ধনের ফটোকপি এবং শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের মূলকপি ও ফটোকপি (যদি থাকে) নিয়ে নির্ধারিত স্থানে উপস্থিত হতে হবে।
সাক্ষাৎকারের স্থান: মেঘনা গ্লাস অ্যান্ড অ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ফ্যাক্টরি কমপ্লেক্স, কুমিল্লা ইকোনমিক জোন (সিইজেড), মেঘনা হোমনা রোড, লুটেরচর, কুমিল্লা।
তারিখ: ৪ নভেম্বর থেকে ১০ নভেম্বর ২০২৬।
সময়: সকাল ১০টা থেকে বিকেল ৪টা।
যোগাযোগ: ০১৭০৯৬৪২৮৬৬ ও ০১৫২১৪৪৪০১৭।
ওয়েবসাইট:www.mgi.org
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩১ অক্টোবর)
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৯৫ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুকদের সুখবর দিল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ অক্টোবর)
- নভেম্বরের শুরুতে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা
- ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ
- এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল কবে, জানাল বোর্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (০১ নভেম্বর)
- সরাসরি মৌখিক পরীক্ষায় এনজিওতে চাকরির সু্যোগ, বেতন ২৫-৬০ হাজার
- ছাত্রদল নেতা হত্যা মামলায় অভিযুক্ত এমপির ছেলেকে যুবদল থেকে বহিষ্কার
- আজকের খেলার সময়সূচি (৩০ অক্টোবর)
- তাশরীফের বাবার ১৭–১৮টি বিয়ের দাবি মায়ের
- আজকের নামাজের সময়সূচি (৩০ অক্টোবর)