×

ঢাকা, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

বুয়েটে পাঁচটি স্থায়ী পদে নিয়োগ, আবেদন শেষ ২৫ নভেম্বর

২০২৬ অক্টোবর ৩০ ১০:৩১:৪২

বুয়েটে পাঁচটি স্থায়ী পদে নিয়োগ, আবেদন শেষ ২৫ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) পাঁচটি স্থায়ী পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, পদগুলোতে একজন করে মোট পাঁচজন নিয়োগ দেওয়া হবে।

পদের নাম ও সংখ্যা

১. প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার: ১টি।

২. সিনিয়র সায়েন্টিফিক অফিসার: ১টি।

৩. সায়েন্টিফিক অফিসার: ১টি।

৪. নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ): ১টি।

৫. ইন্সট্রুমেন্ট ইঞ্জিনিয়ার (সেন্ট্রাল ইন্সট্রুমেন্ট ওয়ার্কশপ): ১টি।

প্রধান প্রকৌশলীর কার্যালয়ের জন্য নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এবং ডিএইআরএস অফিসের জন্য ইন্সট্রুমেন্ট ইঞ্জিনিয়ার (সেন্ট্রাল ইন্সট্রুমেন্ট ওয়ার্কশপ) পদে নিয়োগ দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা

পদভেদে নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্ত পূরণ করতে হবে। বিস্তারিত যোগ্যতা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।

বেতন স্কেল

১. প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার: ১,০০,০০০-১,৪২,৪০০ টাকা।

২. সিনিয়র সায়েন্টিফিক অফিসার: ৭১,০০০-১,৩৪,০০০ টাকা।

৩. সায়েন্টিফিক অফিসার: ৪৪,০০০-১,০৫,৯০০ টাকা।

৪. নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ): ৭১,০০০-১,৩৪,০০০ টাকা।

৫. ইন্সট্রুমেন্ট ইঞ্জিনিয়ার (সেন্ট্রাল ইন্সট্রুমেন্ট ওয়ার্কশপ): ৫৮,০০০-১,২৬,৮০০ টাকা।

কর্মস্থল ও বিভাগ

ডাইরেক্টরেট অব কন্টিনিউয়িং এডুকেশনে প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার, সিনিয়র সায়েন্টিফিক অফিসার ও সায়েন্টিফিক অফিসার পদে নিয়োগ দেওয়া হবে।

আবেদন পদ্ধতি

আগ্রহী প্রার্থীদের বুয়েটের নিয়োগ পোর্টালে (https://recruitment.buet.ac.bd/) প্রবেশ করে অনলাইনে আবেদনপত্র পূরণ ও ফি জমা দিতে হবে।

আবেদনের শেষ তারিখ: ২৫ নভেম্বর ২০২৬।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

ফের বাড়ল সোনার দাম, ভরিতে কত?

ফের বাড়ল সোনার দাম, ভরিতে কত?

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দরে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম... বিস্তারিত