×

ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

রেড ক্রিসেন্টে কোঅর্ডিনেটর পদে চাকরির সুযোগ

২০২৬ অক্টোবর ২৯ ১৬:৫৪:২৭

রেড ক্রিসেন্টে কোঅর্ডিনেটর পদে চাকরির সুযোগ

নিজস্ব প্রতিবেদক: জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। প্রতিষ্ঠানটির অ্যান্টিসিপেটরি অ্যাকশন টেকনিক্যাল ওয়ার্কিং গ্রুপ বিভাগে ‘কোঅর্ডিনেটর’ পদে চুক্তিভিত্তিক একজন কর্মী নিয়োগ দেওয়া হবে। গত ২৮ অক্টোবর প্রকাশিত এ নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনও শুরু হয়েছে একই দিন থেকে। আগ্রহী প্রার্থীরা আগামী ৫ নভেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি

পদের নাম: কোঅর্ডিনেটর

বিভাগ: অ্যান্টিসিপেটরি অ্যাকশন টেকনিক্যাল ওয়ার্কিং গ্রুপ (এএ টিডব্লিউজি) (ন্যাশনাল)

পদসংখ্যা: ১টি

চাকরির ধরন: চুক্তিভিত্তিক

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন।

প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।

প্রার্থীর বয়সসীমা: নির্ধারিত নয়।

কর্মস্থল: ঢাকা

কর্মক্ষেত্র: অফিসে।

আবেদনের যোগ্যতা

প্রার্থীকে দুর্যোগ ব্যবস্থাপনা, ভূগোল ও পরিবেশ, উন্নয়ন অধ্যয়ন, সমাজবিজ্ঞান, আবহাওয়াবিজ্ঞান বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। পাশাপাশি সরকারি, আধা-সরকারি বা স্বায়ত্তশাসিত সংস্থা কিংবা উন্নয়ন সংস্থায় কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ১০ বছরের চাকরির অভিজ্ঞতা প্রয়োজন।

আবেদনের নিয়ম ও শেষ সময়

আগ্রহী প্রার্থীরাঅনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করার শেষ তারিখ আগামী ৫ নভেম্বর ২০২৬।

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতি ও অন্যান্য শর্ত সম্পর্কে বিস্তারিত জানতেনিয়োগ বিজ্ঞপ্তি দেখুন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

ফের বাড়ল সোনার দাম, ভরিতে কত?

ফের বাড়ল সোনার দাম, ভরিতে কত?

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দরে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম... বিস্তারিত