×

ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

বাংলাদেশ সেনাবাহিনীতে সফটওয়্যার প্রোগ্রামার নিয়োগ

২০২৬ অক্টোবর ২৭ ১৬:৪৯:৩৭

বাংলাদেশ সেনাবাহিনীতে সফটওয়্যার প্রোগ্রামার নিয়োগ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সেনাবাহিনীতে সফটওয়্যার প্রোগ্রামার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আর্মি ওয়ার গেম সেন্টারে চুক্তিভিত্তিক এ পদে চারজনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১ নভেম্বর ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।

পদের বিবরণ

নিয়োগকারী প্রতিষ্ঠান বাংলাদেশ সেনাবাহিনী। পদের নাম সফটওয়্যার প্রোগ্রামার এবং পদসংখ্যা চারটি। নির্বাচিত প্রার্থীদের মোমেনশাহী সেনানিবাসে (ময়মনসিংহ) কাজ করতে হবে।

শিক্ষাগত যোগ্যতা

আবেদনকারীকে বাংলাদেশের স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই), ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই), সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং অথবা সমমানের ডিগ্রিধারী হতে হবে। পাশাপাশি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং (ওওপি) বিষয়ে পারদর্শিতা থাকতে হবে।

বেতন ও বয়সসীমা

সফটওয়্যার প্রোগ্রামার পদে মাসিক বেতন নির্ধারণ করা হয়েছে ৪০ হাজার থেকে ৫০ হাজার টাকা। ২০২৬ সালের ৩১ অক্টোবর তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩৫ বছর হতে হবে।

চুক্তির মেয়াদ

প্রাথমিকভাবে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে। কর্মদক্ষতার ভিত্তিতে পরবর্তী সময়ে চুক্তি পুনর্নিয়োগ বা নবায়নের সুযোগ থাকবে।

যেভাবে আবেদন করবেন

আগ্রহী প্রার্থীদের প্রাসঙ্গিক যোগ্যতা, প্রোগ্রামিং দক্ষতা ও অভিজ্ঞতার বিবরণ উল্লেখ করে ই-মেইলে সিভি পাঠাতে হবে। আবেদন পাঠানোর ঠিকানা: [email protected]।

সিভিতে আবেদনকারীর সাম্প্রতিক রঙিন ছবি, ফোন নম্বর, ই-মেইল ঠিকানা ও বর্তমান ঠিকানা অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে।

আবেদনের শেষ তারিখ

বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি ওয়ার গেম সেন্টারে সফটওয়্যার প্রোগ্রামার পদে আবেদনের শেষ তারিখ ১ নভেম্বর ২০২৬। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে ই-মেইলে আবেদন জমা দিতে হবে।

বিস্তারিত জানতে মূল নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত