ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
প্রধানমন্ত্রীর ফেরার পর আইজিপিকে নিয়ে সিদ্ধান্তের ইঙ্গিত তথ্য উপদেষ্টার
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী দেশে ফেরার পর পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) নিয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান। আইজিপির বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও সাংবাদিকদের নিয়ে দেওয়া বক্তব্যের সমালোচনার বিষয়ে তিনি বলেছেন, পরবর্তী সময়ে বিবৃতি দিয়ে নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন আইজিপি। তাই বিষয়টি নিয়ে আর বেশি আলোচনা করার প্রয়োজন নেই বলে মনে করেন তিনি।
আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তথ্য উপদেষ্টা।
‘আইজিপির বক্তব্য নিয়ে সমালোচনা এবং তাঁর জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত কি না’—এমন প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, পুলিশ সদর দপ্তর পরবর্তী সময়ে একটি বিবৃতি দিয়েছে। সেখানে আইজিপি তাঁর বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন। তাঁর বক্তব্য থেকে কেউ কেউ বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়টি বুঝেছেন। তবে আইজিপি ব্যাখ্যা দিয়ে পরিষ্কার করেছেন, কেন তিনি কথাগুলো বলেছেন এবং তাঁর উদ্দেশ্য কী ছিল।
তথ্য উপদেষ্টা বলেন, সাংবাদিকদের সম্পর্কেও আইজিপির বক্তব্য সাধারণীকরণ করা হয়েছে বলে তাঁর মনে হয়েছে। এ বিষয়েও আইজিপি ব্যাখ্যা দিয়েছেন। তিনি তাঁর বক্তব্যের কোনোটি নিজের অবস্থান হিসেবে ধরে রাখেননি; বরং সেগুলোর ব্যাখ্যা দিয়েছেন। দায়িত্বশীল পদে থাকা কারও বক্তব্য ভুলভাবে বোঝা হলে বা তা থেকে ভুল বার্তা গেলে বিষয়টি পরিষ্কার করা প্রয়োজন। আইজিপি সেটি করেছেন বলে তিনি মনে করেন।
তবে সরকার চাইলে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটাতে পারে—একজন সরকারি কর্মচারীর এমন বক্তব্য গুরুতর কি না, সাংবাদিকদের এমন পাল্টা প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, রাষ্ট্রের কোনো কর্মচারী বেআইনি কাজ করতে বাধ্য নন। তাঁকে আইনের মধ্যে থেকে কাজ করতে হবে। এ বিষয়ে কোনো দ্বিমত নেই।
তিনি আরও বলেন, আইজিপি তাঁর বক্তব্যের প্রভাব বুঝতে পেরেছেন এবং ব্যাখ্যা দিয়েছেন। সাংবাদিকদের সম্পর্কে তাঁর বক্তব্যেও গুরুতর সাধারণীকরণ ছিল, সেখান থেকেও তিনি সরে এসেছেন। আইজিপি যদি তাঁর বক্তব্যে অনড় থাকতেন, তাহলে সেটি বড় সমস্যা হতো। কিন্তু তিনি ব্যাখ্যা দিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন। এ কারণে বিষয়টি নিয়ে আর বেশি কথা বলার প্রয়োজন নেই বলে মনে করেন তথ্য উপদেষ্টা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ