ঢাকা, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩
আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
স্পোর্টস ডেস্ক: আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের কাছে ৪৩ রানের ব্যবধানে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ওমানে চার ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে এই হার নিয়ে সিরিজে ধাক্কা খেল বাংলাদেশের যুবারা।
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৫০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৩৭ রান সংগ্রহ করে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল। দলের হয়ে সুবহান জাখাইল ৮১ এবং শাহ ফয়সাল রাহিমি ৮০ রান করেন। বাংলাদেশের ডানহাতি মিডিয়াম পেসার আল আমিন একাই নেন ৬ উইকেট।
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩৮.২ ওভারে ১৯৪ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। দলের হয়ে কাউসার আহমেদ ৬৪ এবং আবদুল্লাহ আল মুহি ৬১ রান করেন।
আফগান বোলারদের মধ্যে ইমরান মোহাম্মাদি ৩টি উইকেট নেন। এ ছাড়া সোহাইল খান ও লুৎফুল্লাহ মোহাম্মাদি দুটি করে উইকেট শিকার করেন। ফলে ৪৩ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে আফগানিস্তানের যুবারা।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম জেনে নিন
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- শুক্রবার রাজধানীর যেসব মার্কেট দোকানপাট বন্ধ
- ক্যাম্পাসে পশু জবাইয়ে নিষেধাজ্ঞার প্রতিবাদে জবিতে গরু ভোজের ঘোষণা
- আজকের খেলার সময়সূচি (১৮ অক্টোবর)