ঢাকা, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
প্রধান শিক্ষকদের সঙ্গে দুর্ব্যবহার সহ্য করা হবে না: আইনমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: স্কুলের ম্যানেজিং কমিটির সদস্যরা প্রধান শিক্ষকদের সঙ্গে দুর্ব্যবহার করলে তা বরদাশত করা হবে না বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানে লুটপাট ও নিয়োগে আর্থিক লেনদেনের বিরুদ্ধেও কঠোর অবস্থানের কথা জানিয়েছেন তিনি।
বুধবার (২১ অক্টোবর) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা বিএনপির কার্যালয়ে স্থানীয় শিক্ষক ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আইনমন্ত্রী।
তিনি বলেন, স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি হয়ে প্রধান শিক্ষকের সঙ্গে দুর্ব্যবহার করলে তা সহ্য করা হবে না। একইভাবে কোনো প্রধান শিক্ষক শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশ নষ্ট করে লুটপাটে জড়ালে সেটিও কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না।
শিক্ষকদের উদ্দেশে মন্ত্রী বলেন, বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের সামলানো দিন দিন কঠিন হয়ে উঠছে। এই প্রজন্মের অনেক শিক্ষার্থী মাদকের দিকে ঝুঁকছে। তাদের মাদকের পথ থেকে ফিরিয়ে আনতে হবে। এ জন্য শিক্ষার্থীদের নিয়ে নতুন করে ভাবার পাশাপাশি শিক্ষকদের যুগোপযোগী ও পরিকল্পিত সিদ্ধান্ত নিতে হবে।
নিয়োগের ক্ষেত্রে আর্থিক লেনদেনের বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে মো. আসাদুজ্জামান বলেন, নিয়োগে টাকা-পয়সার লেনদেন হলে কাউকে ছাড় দেওয়া হবে না।
দুর্নীতি বন্ধে রাজনৈতিক নেতৃত্বের স্বচ্ছতার ওপর গুরুত্ব দিয়ে আইনমন্ত্রী আরও বলেন, দুর্নীতি বন্ধ করতে হলে প্রথমে রাজনৈতিক নেতৃত্ব ও রাজনৈতিক নেতৃবৃন্দকে দুর্নীতিমুক্ত হতে হবে। তা না হলে দুর্নীতি বন্ধের প্রচেষ্টা ব্যর্থ হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- দেশের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত?
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট
- আজকের খেলার সময়সূচি (৮ নভেম্বর)