ঢাকা, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
স্পোর্টস ডেস্ক: মানের আল আমিরাতে অনূর্ধ্ব-১৯ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের সামনে ৩০৫ রানের লক্ষ্য দাঁড় করিয়েছে আফগানিস্তান যুব দল। সিরিজের প্রথম ম্যাচে জয় পেলেও দ্বিতীয় ম্যাচে কঠিন পরীক্ষার মুখে পড়েছে টাইগার যুবারা।
সোমবার টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেট হারিয়ে ৩০৪ রান সংগ্রহ করে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল। জিততে হলে ৩০০ বলে ৩০৫ রান করতে হবে বাংলাদেশকে। আফগানিস্তানের ব্যাটিং লাইনআপের এক থেকে সাত নম্বরে নামা ব্যাটাররা রান পেয়েছেন। তাঁদের মধ্যে দুজন করেছেন অর্ধশতক।
আফগানিস্তানের হয়ে আবিদুল্লাহ নাদারজান ২৩, ফরিদুল্লাহ ইহসাস ৫১, সোবহান জাখাইল ২৭, নোমান সালারজাই ৭৬ ও হামজা খান ২৯ রান করেন। ইনিংসের শেষ দিকে তাহির সারওয়ারি ৩১ বলে ৪৩ এবং আমির হামজা ১১ বলে ২১ রান যোগ করেন।
বাংলাদেশের বোলারদের মধ্যে রুবাই ইসলাম রিজন সর্বোচ্চ ৪টি উইকেট নেন। জেকে শরিফ সিয়ামের শিকার ২ উইকেট।
৩০৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২৬.১ ওভারে ২ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১৬৯ রান। ৫০ রান করে আউট হয়েছেন ওপেনার আব্দুল্লাহ আল মুহি। অন্য ওপেনার জারিফ সাইমের ব্যাট থেকে এসেছে ২২ রান।
১০১ রানে দুই ওপেনারকে হারানোর পর দলের হাল ধরেছেন আল আমিন রনি ও এহসান আল মুনির। এই প্রতিবেদন লেখা পর্যন্ত আল আমিন ৬৩ এবং মুনির ২৬ রানে ব্যাট করছিলেন।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- দেশের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত?
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট
- আজকের খেলার সময়সূচি (৮ নভেম্বর)