ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক: সাবেক সংসদ সদস্য ও বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বুধবার সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজা শুরুর আগে সালাহউদ্দিন আহমেদের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এ সময় তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
এর আগে রাষ্ট্রপতির পক্ষে তাঁর সামরিক সচিব মেজর জেনারেল এএসএম বাহাউদ্দিন মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদনের পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদও কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে ডেপুটি স্পিকার কায়সার কামাল এবং প্রধান হুইপসহ অন্য হুইপরা শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানিসহ মন্ত্রিসভার সদস্য, হুইপ এবং বর্তমান ও সাবেক সংসদ সদস্যরা মরহুমের প্রতি শ্রদ্ধা জানান। তাঁরা জানাজায়ও অংশ নেন।
জানাজা শেষে সালাহউদ্দিন আহমেদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
সাবেক এই সংসদ সদস্য ও বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক গতকাল মঙ্গলবার রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।রাজধানী ঢাকার সাবেক এই সংসদ সদস্য ফুসফুসের সমস্যাসহ বিভিন্ন জটিলতায় ভুগছিলেন।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, বুধবার বিকেল ৩টায় জানাজা শেষে জুরাইনে তাঁর বাবার কবরের পাশে সালাহউদ্দিন আহমেদকে দাফন করা হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ অক্টোবর)
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান