ঢাকা, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
৬.৭ মাত্রার ভূমিকম্প, জানুন উৎপত্তি স্থল-ক্ষয়ক্ষতির পরিমাণ
রাশিয়ার পূর্বাঞ্চলীয় কামচাটকা অঞ্চলে ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার স্থানীয় সময় এ ভূমিকম্প অনুভূত হয়। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, শনিবার গ্রিনিচ মান সময় দুপুর ১টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ১৫ মিনিট) রাশিয়ার কামচাটকা ক্রাইয়ের ইয়েলিজোভো এলাকার কাছে ভূমিকম্পটি আঘাত হানে।
সংস্থাটির প্রাথমিক পর্যবেক্ষণে জানা গেছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১৮৮ দশমিক ৪ কিলোমিটার গভীরে। এর উপকেন্দ্র নির্ধারণ করা হয়েছে উত্তর অক্ষাংশ ৫৩ দশমিক ৭২ ডিগ্রি এবং পূর্ব দ্রাঘিমাংশ ১৫৮ দশমিক ০৮ ডিগ্রিতে।
ভূমিকম্পটির মাত্রা ৬ দশমিক ৭ হওয়ায় ঘটনাটি শক্তিশালী ভূমিকম্প হিসেবে বিবেচিত হচ্ছে। তবে গভীর ভূগর্ভে উৎপত্তি হওয়ায় ভূপৃষ্ঠে এর প্রভাব কতটা পড়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি।
এদিকে ভূমিকম্পের পরপরই কোনো হতাহত, ভবন ক্ষতিগ্রস্ত হওয়া কিংবা বড় ধরনের বিপর্যয়ের খবর জানানো হয়নি। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবির দুই শিক্ষক বরখাস্ত
- ১৬ বিশ্ববিদ্যালয়ে কমল ভর্তি আবেদনের জিপিএর শর্ত
- আজ থেকে শুরু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ নভেম্বর)
- চলছে বাংলাদেশ বনাম পাকিস্তানের ম্যাচ, এক ক্লিকে দেখুন সরাসরি
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ নভেম্বর)
- ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ল তিন দিন
- ঢাবির ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?
- ব্রুনেইয়ে ৩৭০ জনের চাকরির সুযোগ, আবেদনস যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ নভেম্বর)
- পূর্বনির্ধারিত সূচিতেই শুরু হচ্ছে ঢাবির ভর্তি পরীক্ষা
- এইচএসসি পাসে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে চাকরির সুযোগ
- ট্রান্সকম ইলেকট্রনিক্সে চাকরি, আবেদন শেষ ২৭ নভেম্বর
- ডাকসু সম্পাদক মিনহাজের গ্রামের বাড়িতে আগুন