ঢাকা, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
নাইজারে নিরাপত্তা বাহিনীর ক্যাম্পে সশস্ত্র হামলা, নিহত ১৩ সেনাসদস্য
পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে নিরাপত্তা বাহিনীর ওপর আবারও বড় ধরনের সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। দেশটির পশ্চিমাঞ্চলীয় সানাম শহরে ন্যাশনাল গার্ডের একটি সামরিক ক্যাম্পে হামলায় অন্তত ১৩ সেনাসদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে নাইজারের প্রতিরক্ষা মন্ত্রণালয়। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, বিপুলসংখ্যক ভারী অস্ত্রে সজ্জিত হামলাকারী সামরিক ক্যাম্পটিতে আক্রমণ চালায়। ঘটনাটিকে সন্ত্রাসী হামলা হিসেবে বর্ণনা করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।
রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, হামলার পরপরই নিরাপত্তা বাহিনী পালটা অভিযান শুরু করে। এতে বেশ কয়েকজন হামলাকারী নিহত হয়েছে। একই সঙ্গে হামলাকারীদের রসদ ও সামরিক সরঞ্জাম সরবরাহের অবকাঠামোও ধ্বংস করা হয়েছে।
এদিকে হামলার পর পালিয়ে যাওয়া সশস্ত্র ব্যক্তিদের শনাক্ত ও আটক করতে নিরাপত্তা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
স্থানীয় সংবাদমাধ্যম অ্যাক্টুনাইজারকে বাসিন্দা ও নিরাপত্তা সূত্র জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর ৫টার দিকে হামলাটি শুরু হয়। গ্রিনিচ মান সময় (জিএমটি) অনুযায়ী তখন ভোর ৪টা।
নাইজারের তিলাবেরি অঞ্চলে অবস্থিত সানাম শহরটি মালির সীমান্তের কাছাকাছি। সীমান্তবর্তী এই এলাকায় বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী প্রায়ই দেশটির নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলা চালায়। তবে সর্বশেষ হামলায় কোন গোষ্ঠী জড়িত, তা এখনো নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ।
এর আগে মাত্র দুই দিন আগে নাইজারের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ডিফা অঞ্চলেও ভয়াবহ হামলার ঘটনা ঘটে। ওই হামলায় ১১ সেনাসদস্য প্রাণ হারান। সেই ঘটনার জন্য জঙ্গিগোষ্ঠী বোকো হারামকে দায়ী করেছিল দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।
অল্প সময়ের ব্যবধানে দেশটির দুই অঞ্চলে ধারাবাহিক প্রাণঘাতী হামলার ঘটনায় নাইজারের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবির দুই শিক্ষক বরখাস্ত
- ১৬ বিশ্ববিদ্যালয়ে কমল ভর্তি আবেদনের জিপিএর শর্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ নভেম্বর)
- আজ থেকে শুরু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ নভেম্বর)
- ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ল তিন দিন
- যেভাবে দেখবেন এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল, জানুন বিস্তারিত
- ঢাবির ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কমেছে, ভরিতে কত?
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?
- বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও কর্মকর্তা নিয়োগ, আবেদন ৩ ডিসেম্বর পর্যন্ত
- ব্রুনেইয়ে ৩৭০ জনের চাকরির সুযোগ, আবেদনস যেভাবে
- রোমান্টিকতায় ছেলেকে হার মানালেন বাবা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ নভেম্বর)
- এইচএসসি পাসে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে চাকরির সুযোগ