ঢাকা, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
ঢাবির ম্যানেজমেন্ট বিভাগের ৫৬তম দিবস উদ্যাপন
নিজস্ব প্রতিবেদক: বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ম্যানেজমেন্ট বিভাগের ৫৬তম ম্যানেজমেন্ট ডে উদ্যাপন করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) দিনব্যাপী এ আয়োজনে বিভাগের দীর্ঘদিনের অর্জন, শিক্ষার্থীদের বিভিন্ন কার্যক্রম ও সাফল্য তুলে ধরা হয়।
অনুষ্ঠানের অংশ হিসেবে ঢাকা ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট ক্লাবের (ডিইউএমসি) কার্যক্রম ও অর্জন তুলে ধরা হয়। এ সময় ক্লাবের প্রতিনিধিরা বক্তব্য দেন। পাশাপাশি ক্লাবের বিভিন্ন উদ্যোগ ও সাফল্য নিয়ে একটি ভিডিও প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ক্লাবটির ফ্ল্যাগশিপ কেস কম্পিটিশন ‘ক্র্যাক ম্যানেজার্স ২০২৬’-এর পুরস্কার বিতরণী পর্ব। এ প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীরা নিজেদের বিশ্লেষণী দক্ষতা, নতুন ধারণা এবং ব্যবসায়িক সমস্যা সমাধানের সক্ষমতা তুলে ধরার সুযোগ পান।
প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ‘টিম চেকমেটস’। প্রথম রানারআপ হয়েছে ‘টিম হিজিবিজি’ এবং দ্বিতীয় রানারআপ নির্বাচিত হয়েছে ‘টিম অ্যাটলাস’।
আয়োজকদের ভাষ্য, ‘ক্র্যাক ম্যানেজার্স ২০২৬’-এর মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের মেধা, সৃজনশীলতা, দলগত কাজ ও সমস্যা সমাধানের দক্ষতা প্রদর্শনের সুযোগ পেয়েছেন। একই সঙ্গে বাস্তব ব্যবসায়িক সমস্যা নিয়ে কাজ করার মধ্য দিয়ে ব্যবস্থাপনাগত জ্ঞান ও দক্ষতা প্রয়োগের অভিজ্ঞতা অর্জন করেছেন তাঁরা।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবির দুই শিক্ষক বরখাস্ত
- ১৬ বিশ্ববিদ্যালয়ে কমল ভর্তি আবেদনের জিপিএর শর্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ নভেম্বর)
- আজ থেকে শুরু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ নভেম্বর)
- ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ল তিন দিন
- যেভাবে দেখবেন এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল, জানুন বিস্তারিত
- ঢাবির ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কমেছে, ভরিতে কত?
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?
- বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও কর্মকর্তা নিয়োগ, আবেদন ৩ ডিসেম্বর পর্যন্ত
- ব্রুনেইয়ে ৩৭০ জনের চাকরির সুযোগ, আবেদনস যেভাবে
- রোমান্টিকতায় ছেলেকে হার মানালেন বাবা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ নভেম্বর)
- এইচএসসি পাসে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে চাকরির সুযোগ