×

ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি শিক্ষার্থীদের বৃত্তি বাড়াতে সহযোগিতা চাইলেন উপাচার্য

২০২৬ নভেম্বর ২৫ ১৫:৪৭:০৮

ঢাবি শিক্ষার্থীদের বৃত্তি বাড়াতে সহযোগিতা চাইলেন উপাচার্য

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তির সংখ্যা বাড়াতে জাপানের ব্যাংক মিতসুবিশি ইউএফজে ফিন্যান্সিয়াল গ্রুপের (এমইউএফজি) সহযোগিতা চেয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। এ বিষয়ে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে আলোচনা করেছেন তিনি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ২০২৬ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এমইউএফজি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কেনজি কিমুরা। এ সময় তাঁর সঙ্গে ছিলেন ব্যাংকটির কর্মকর্তা আহমাস সাভিম রব। সভায় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম।

সাক্ষাৎকালে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এর মধ্যে আগামী জানুয়ারিতে মিতসুবিশি ইউএফজে ফিন্যান্সিয়াল ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের লক্ষ্যে একটি অনুষ্ঠানের আয়োজনের বিষয়টি গুরুত্ব পায়। এ সময় উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বৃত্তির সংখ্যা বাড়াতে এমইউএফজি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের সহযোগিতা চান।

উল্লেখ্য, মিতসুবিশি ইউএফজে ফিন্যান্সিয়াল ফাউন্ডেশন, জাপান প্রতিবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের ২৪ জন শিক্ষার্থীকে বৃত্তি দিয়ে থাকে। প্রত্যেক শিক্ষার্থীকে বছরে ৪৫০ মার্কিন ডলার করে দেওয়া হয়।

তথ্য: মো. রফিকুল ইসলাম, পরিচালক, জনসংযোগ দপ্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত