×

ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

ডাকসু সম্পাদক মিনহাজের গ্রামের বাড়িতে আগুন

২০২৬ নভেম্বর ২৩ ১৭:৪৪:০৯

ডাকসু সম্পাদক মিনহাজের গ্রামের বাড়িতে আগুন

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) স্বাস্থ্য ও পরিবেশবিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজের গ্রামের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের একদল দুর্বৃত্ত এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ উঠেছে।

সোমবার (২৩ নভেম্বর) ভোররাতে ময়মনসিংহের গফরগাঁওয়ে মিনহাজের গ্রামের বাড়িতে এ ঘটনা ঘটে।

বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নিশ্চিত করেছেন ডাকসুর সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘আজ ভোররাতে ডাকসুর স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ ভাইয়ের ময়মনসিংহের গফরগাঁও এর বাড়িতে আগুন দিয়েছে নিষিদ্ধ লীগ। ভিতরে মিনহাজ ভাই এর বাবা মা বাড়ির ভিতরে ঘুমিয়ে ছিলেন। আল্লাহ রহম করেছেন তা না হইলে বড়সড় অঘটন ঘটত।’

বিএনপি সরকারের সমালোচনা করে তিনি আরও বলেন, ‘এই অগ্নি সন্ত্রাস নিয়ন্ত্রণে সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এই অগ্নিসন্ত্রাসের দায় সরকার কোনোভাবেই এড়াতে পারে না।’

এর আগে গতকাল রোববার ডাকসুর ভিপি ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা সাদিক কায়েমের খাগড়াছড়ির বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার ডাকসুর আরেক সম্পাদকের গ্রামের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটল।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

বিশ্ববিদ্যালয় এর অন্যান্য সংবাদ