×

ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

১১ হাজার ৯১৫ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি আরব

২০২৬ নভেম্বর ২৩ ১৬:১৫:০৫

১১ হাজার ৯১৫ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক: আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে ১১ হাজার ৯১৫ জন প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে সৌদি আরব। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত শনিবার (২১ নভেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, ১২ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত পরিচালিত যৌথ অভিযানে ১০ হাজার ৭৮৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে ৫ হাজার ৭১৮ জন আবাসন আইন, ২ হাজার ৭৯৭ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ২ হাজার ২৬৮ জন শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে আটক হন।

মন্ত্রণালয়ের তথ্যমতে, বর্তমানে ৪০ হাজার ৯৪১ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহের জন্য ২৩ হাজার ২৫০ জনকে নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। এ ছাড়া দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করতে ১০ হাজার ৮১৪ জনকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

অন্যদিকে, সীমান্ত দিয়ে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টার অভিযোগে ১ হাজার ৩৭৩ জন, দেশটি ছেড়ে যাওয়ার চেষ্টায় ২৮ জন এবং অবৈধ প্রবেশে সহায়তার অভিযোগে ১৪ জনকে আটক করা হয়েছে।

অবৈধভাবে সৌদি আরবে প্রবেশে সহায়তা করা বা কাউকে আশ্রয় দেওয়ার বিষয়ে কঠোর সতর্কতা জারি করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ ধরনের অপরাধে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ রিয়াল পর্যন্ত জরিমানার বিধান রয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। এ-সংক্রান্ত অভিযোগ জানাতে ৯১১, ৯৯৯ ও ৯৯৬ নম্বর চালু রাখা হয়েছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত