ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে
নিজস্ব প্রতিবেদক: নভেম্বর ২০২৬ মাসের বেতন-ভাতা পেতে যাচ্ছেন বেসরকারি স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। এ মাসের বেতনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়া গেলে ডিসেম্বরের শুরুতেই তাঁদের বেতন-ভাতা দেওয়া হতে পারে।
সোমবার (২৩ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে নভেম্বর মাসের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়। এর আগে গতকাল রোববার এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেল থেকে এ-সংক্রান্ত তথ্য মাউশির প্রশাসন শাখায় জমা দেওয়া হয়।
নাম প্রকাশ না করার শর্তে মাউশির এক কর্মকর্তা বলেন, ‘শিক্ষক-কর্মচারীদের নভেম্বর মাসের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সবকিছু ঠিক থাকলে এবং মন্ত্রণালয় দ্রুত প্রস্তাবে অনুমোদন দিলে ৩ ডিসেম্বরের মধ্যে তাঁরা বেতন-ভাতা পাবেন।’ তবে কোনো কারণে প্রস্তাব অনুমোদনে বিলম্ব হলে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে শিক্ষক-কর্মচারীরা নভেম্বরের বেতন-ভাতা পাবেন।
জানা গেছে, প্রতি মাসে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানেরা শিক্ষক-কর্মচারীদের বেতনের প্রস্তাব পাঠান। অনলাইনে বিল দাখিলের পর তা যাচাই-বাছাই করা হয়। এরপর অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে বেতনের অর্থ ছাড়ের ব্যবস্থা নেওয়া হয়। অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের পর শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ব্যাংকে পাঠায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা নিয়মিত পরিশোধের প্রক্রিয়া সহজ ও স্বচ্ছ করতে সরকার ডিজিটাল পদ্ধতিতে বিল দাখিল ও অনুমোদনের ব্যবস্থা চালু করেছে। এর মাধ্যমে বেতন-ভাতা প্রক্রিয়াকরণের কাজ সম্পন্ন করা হচ্ছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- জাবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন এখানে
- ঢাবিতে খেলোয়াড় কোটায় ভর্তির সুযোগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত
- ঢাবির ১৩ বিভাগে ভর্তিতে থাকছে না বিষয়ভিত্তিক যোগ্যতার শর্ত
- ডুসালসের সংবর্ধনা পেলেন ঢাবির অধ্যাপক সুকোমল বড়ুয়া
- নিরাপত্তার শঙ্কায় খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ
- কৃষি গুচ্ছে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ২৫ নভেম্বর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২০ নভেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ নভেম্বর)
- মৎস্য অধিদপ্তরের দুই পদের নিয়োগ পরীক্ষা স্থগিত
- ব্র্যাকে চাকরি, আবেদন করা যাবে ২১ নভেম্বর পর্যন্ত
- ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে নাচ নিয়ে যা বললেন ঢাবি শিক্ষিকা মোনামি
- বুয়েট ও বিইউপির ভর্তি পরীক্ষার নতুন সূচি প্রকাশ
- ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশের বিরুদ্ধে আপিল করবে ঢাবি
- বাংলাদেশ পুলিশে ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের অনুমোদন