ঢাকা, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
ডুসালসের সংবর্ধনা পেলেন ঢাবির অধ্যাপক সুকোমল বড়ুয়া
নিজস্ব প্রতিবেদক: একুশে পদক ও স্বাধীনতা পদকপ্রাপ্ত গুণীজন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পালি অ্যান্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের ইমেরিটাস অধ্যাপক ড. সুকোমল বড়ুয়াকে সংবর্ধনা দিয়েছে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব লোহাগাড়া-সাতকানিয়া (ডুসালস)। রোববার (১৫ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসি লেকচার থিয়েটারে আয়োজিত গুণীজন সংবর্ধনা, নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে তাঁকে এ সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬, ২০২৪-২৫ ও ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। পাশাপাশি শিক্ষাজীবন শেষ করে বিসিএসসহ বিভিন্ন চাকরিতে যোগ দেওয়া ডুসালসের কৃতি শিক্ষার্থীদেরও সংবর্ধনা দেওয়া হয়। এ সময় অতিথিরা নবীন শিক্ষার্থীদের উদ্দেশে পরামর্শ ও দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তাঁদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনার পাশাপাশি যেকোনো প্রয়োজনে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মুহাম্মদ ইসমাইলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ডেভেলপমেন্ট স্টাডিজের অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক কাউসার আক্তার এবং ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস (এমআইএস) বিভাগের প্রভাষক রাশেদা আক্তার রুপা।
অনুষ্ঠানে আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুসালসের সাবেক সাধারণ সম্পাদক ও ৪১তম বিসিএসের অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ক্যাডারের কর্মকর্তা এস এম খালেদ চৌধুরী, ৪১তম বিসিএসের পরিসংখ্যান ক্যাডারের কর্মকর্তা ও সংগঠনটির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ রিয়াদ, ডুসালসের উপদেষ্টা এবং সাইবার পরামর্শক প্রতিষ্ঠান ডিকোডস ল্যাবের প্রতিষ্ঠাতা আরিফ মঈনুদ্দিন এবং বাংলাদেশ গিফট হাউজের স্বত্বাধিকারী মোস্তাফিজুর রহমান।
ডুসালসের সভাপতি মাহমুদুল হাসান ও সাধারণ সম্পাদক ফরহাদ শাকিব অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। সমাপনী বক্তব্যে নিজের সংগ্রামী জীবনের স্মৃতিচারণের পাশাপাশি নবীন শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন সংবর্ধিত অতিথি ও ডুসালসের উপদেষ্টা ইমেরিটাস অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া।
উল্লেখ্য, শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদানের জন্য ২০০৬ সালে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার একুশে পদক পান অধ্যাপক সুকোমল বড়ুয়া। চলতি বছর গবেষণা ও প্রশিক্ষণে অবদানের জন্য তাঁকে দেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার স্বাধীনতা পদকে ভূষিত করা হয়। শিক্ষকতার পাশাপাশি তিনি সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন। পালি ভাষা, বৌদ্ধধর্ম ও বৌদ্ধ ঐতিহ্যবিষয়ক অধ্যয়ন ও গবেষণায় তাঁর উল্লেখযোগ্য অবদান রয়েছে। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়েও তিনি সুপরিচিত।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- ক্যাম্পাসে নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়
- ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল
- পারশা মাহজাবীন পূর্ণীকে বিয়ের কথা স্বীকার করলেন আসাদ নূর
- আগামী শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণিতে যুক্ত হচ্ছে এআই শিক্ষা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ নভেম্বর)
- আজকের খেলার সময়সূচি (১৪ নভেম্বর)