×

ঢাকা, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

আওয়ামী লীগের বিরুদ্ধে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তাদের বিক্ষোভ

২০২৬ নভেম্বর ১৬ ১৬:০২:২২

আওয়ামী লীগের বিরুদ্ধে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তাদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: দেশব্যাপী নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের নেতাকর্মীরা।

সোমবার (১৬ নভেম্বর) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। সমাবেশ শেষে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন তাঁরা। মিছিলটি প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা আওয়ামী লীগ ও ফ্যাসিবাদবিরোধী বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে সভাপতিত্ব করেন ফোরামের আহ্বায়ক ও জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) ও জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের শাখা সভাপতি অধ্যাপক মোহাম্মদ শামছুল আলম।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মোহাম্মদ শামছুল আলম বলেন, গোপালগঞ্জের ঘটনার মধ্য দিয়ে আওয়ামী লীগ সারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। আগামী ১৯ নভেম্বর নিষিদ্ধ ছাত্রলীগের ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচি মোকাবিলায় জুলাই গণ-অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর ঐক্য প্রয়োজন।

বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক বন্ধের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হলেও পুলিশ কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি বলেও অভিযোগ করেন তিনি।

সভাপতির বক্তব্যে অধ্যাপক মাফরুহী সাত্তার বলেন, মতপ্রকাশের স্বাধীনতা সবার রয়েছে। তবে সাধারণ মানুষের গাড়িতে আগুন দেওয়া, মানুষ হত্যা এবং বাড়িঘরে হামলার মতো কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে সরকারকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ সোহেল রানা, প্রক্টর অধ্যাপক মোহাম্মদ আব্দুল হালিম, জিয়া পরিষদের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি অধ্যাপক মোহাম্মদ মোস্তফা নাজমুল মানছুর এবং বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের ভারপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক আবু সাঈদ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। এ ছাড়া বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা কর্মসূচিতে অংশ নেন।

ইমামুল

ট্যাগ: তারেক রহমান শিক্ষা মন্ত্রণালয় গুগল কৃত্রিম বুদ্ধিমত্তা বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষামন্ত্রী এইচএসসি পরীক্ষা শিক্ষা খাত জিপিএ ৫ ২০২৫-২৬ শিক্ষাবর্ষ ফেল থেকে পাস শিক্ষার মান উন্নয়ন প্রশ্নপত্র ফাঁস এআই প্রযুক্তি প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়ান টিচার ওয়ান ট্যাব ড. আ ন ম এহছানুল হক মিলন খাতা মূল্যায়ন এসএসসি পরীক্ষার ফল শিক্ষাব্যবস্থার সংস্কার মেধাবী শিক্ষার্থীদের কম্পিউটার ১৫০০ কম্পিউটার বিতরণ শিক্ষার্থীদের জন্য কম্পিউটার বিশ্ববিদ্যালয়ের জন্য ২০০ বাস বরিশাল বিশ্ববিদ্যালয়ের ওরিয়েন্টেশন প্রশ্নপত্র ছাপানোর নতুন পদ্ধতি উপজেলা পর্যায়ে প্রশ্নপত্র প্রিন্ট ৪৫৮৫ শিক্ষার্থী ৩০৮৯ শিক্ষার্থী পরীক্ষকদের প্রশিক্ষণ কুমিল্লা মহিলা কলেজ শিক্ষায় প্রযুক্তির ব্যবহার

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত