×

ঢাকা, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানিতে ১০ হাজার মেগাওয়াট

২০২৬ নভেম্বর ১৬ ১৪:১৩:১৪

২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানিতে ১০ হাজার মেগাওয়াট

নিজস্ব প্রতিবেদক: ২০৩০ সালের মধ্যে দেশের বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে মেটাতে চায় সরকার। এ লক্ষ্য অর্জনে ওই সময়ের মধ্যে নবায়নযোগ্য উৎস থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

সোমবার (১৬ নভেম্বর) সকালে বিদ্যুৎ ভবনে আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ তথ্য জানান।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য উৎস থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনই সরকারের মূল লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে সরকার সহায়ক নীতি প্রণয়ন করেছে।

তিনি জানান, এ লক্ষ্য অর্জনে ফেনীর সোনাগাজীতে ২২০ মেগাওয়াটের সোলার প্রকল্প ভূমিকা রাখবে।

অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, প্রকল্পটি সফলভাবে শেষ করা গেলে অন্যরা এখানকার অভিজ্ঞতা ও শিক্ষা কাজে লাগাতে পারবে বলে তিনি আশা করেন। এ সময় কাজের মানের ক্ষেত্রে কোনো আপস না করে নির্ধারিত সময়ে প্রকল্প বাস্তবায়নের তাগিদ দেন প্রতিমন্ত্রী।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত