ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
নিজস্ব প্রতিবেদক: ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চতুর্থ বর্ষের স্নাতক (সম্মান) পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্দিষ্ট শিক্ষার্থীদের অনলাইন কোর্স এনরোলমেন্ট কার্যক্রম শুরু হয়েছে। আগামী ১২ নভেম্বর পর্যন্ত এ কার্যক্রম চলবে।
সোমবার (৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. শহিদুর রহমান স্বাক্ষরিত এক জরুরি অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাইগ্রেশনকৃত ২০২১-২২ শিক্ষাবর্ষের নিয়মিত এবং ২০১৯-২০ ও ২০২০-২১ শিক্ষাবর্ষের অনিয়মিত শিক্ষার্থীদের চতুর্থ বর্ষের স্নাতক (সম্মান) পরীক্ষায় অংশগ্রহণের লক্ষ্যে অনলাইন নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে।
যেসব শিক্ষার্থী ইতিমধ্যে অনলাইনে নিবন্ধন সম্পন্ন করেছেন, তাঁদের নির্ধারিত নিয়ম ও প্রক্রিয়া অনুসরণ করে ৯ থেকে ১২ নভেম্বরের মধ্যে কোর্স এনরোলমেন্ট শেষ করতে হবে।
কোর্স এনরোলমেন্টের জন্য প্রথমে বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে Student Portal-এ লগইন করতে হবে। এরপর ড্যাশবোর্ডের বাঁ পাশে থাকা ‘New Enrollment’ অপশনে ক্লিক করে প্রদর্শিত পেজে সিলেবাস অনুযায়ী নির্ধারিত কোর্সগুলো নির্বাচন করতে হবে। সবশেষে ‘Submit’ বাটনে ক্লিক করলেই এনরোলমেন্ট প্রক্রিয়া সম্পন্ন হবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, এনরোলমেন্ট-সংক্রান্ত বিস্তারিত ভিডিও টিউটোরিয়াল বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যাবে। এ ছাড়া কোর্স এনরোলমেন্টে কোনো সমস্যা বা জটিলতা দেখা দিলে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে Support Ticket খুলে সমস্যার বিস্তারিত জানাতে পারবেন।
শিক্ষার্থীদের নির্ধারিত সময়সীমার মধ্যে যথাযথভাবে কোর্স এনরোলমেন্ট সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- কিউএসের এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ
- পিছিয়ে যাচ্ছে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা
- সরাসরি সাক্ষাৎকারে ১৩০ পদে নিয়োগ দেবে মেঘনা গ্রুপ
- এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে সর্বশেষ যা জানা গেল
- ২০২৭ সালে সরকারি ছুটির তালিকা প্রকাশ