ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১-এ অংশ নিতে দুই দিনের সফরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফর উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকা ছাড়বেন তিনি।
সোমবার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নবনিযুক্ত পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী।
পররাষ্ট্র সচিব জানান, প্রধানমন্ত্রীর সফরে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে। এ ছাড়া অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীসহ আরও কয়েকটি দেশের সরকারপ্রধানের সঙ্গে তার বৈঠক হতে পারে।
জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলন (কপ-৩১) তুরস্কের আনতালিয়া শহরে ৯ থেকে ২০ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে। এবারের সম্মেলনের প্রধান আলোচ্য বিষয়গুলোর মধ্যে রয়েছে জলবায়ু অর্থায়ন, অভিযোজন কার্যক্রম, জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো এবং প্রযুক্তি হস্তান্তর।
পররাষ্ট্র সচিব জানান, আগামী ১২ নভেম্বর জলবায়ু সম্মেলনে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার বক্তব্যে জলবায়ু ন্যায়বিচার, উন্নত দেশগুলোর ঐতিহাসিক দায়বদ্ধতা, জলবায়ু অর্থায়ন, অভিযোজন এবং ক্ষয়ক্ষতি মোকাবিলার বিষয়গুলো গুরুত্ব পাবে।
আন্তর্জাতিক জলবায়ু কূটনীতিতে বাংলাদেশ নিজের অবস্থান তুলে ধরবে বলেও জানান সচিব। তিনি বলেন, উন্নত দেশগুলো এর আগেও বাংলাদেশকে অর্থায়ন ও প্রযুক্তিগত সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। সম্মেলনে এসব অর্থায়নে বাংলাদেশের ন্যায্য অধিকারের বিষয়টি তুলে ধরা হবে।
‘কারণ সর্বোচ্চ ঝুঁকিতে পড়লেও এই সহায়তা সবসময় বাংলাদেশ পায় না’, যোগ করেন নোমান চৌধুরী।
এদিকে, তুরস্কের সঙ্গে যৌথ উদ্যোগে বাংলাদেশে ড্রোন কারখানা স্থাপনের বিষয়ে আগে থেকেই আলোচনা ছিল। সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান জানান, সামরিক ও অর্থনৈতিক জোনে নির্দিষ্ট বিনিয়োগ কিংবা ড্রোন কারখানা প্রতিষ্ঠার আলোচনা সামরিক সহযোগিতার অংশ। এ বিষয়ে পরবর্তী সময়ে নির্দিষ্টভাবে জানানো যেতে পারে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- কিউএসের এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে সর্বশেষ যা জানা গেল
- সরাসরি সাক্ষাৎকারে ১৩০ পদে নিয়োগ দেবে মেঘনা গ্রুপ
- পিছিয়ে যাচ্ছে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা
- ২০২৭ সালে সরকারি ছুটির তালিকা প্রকাশ