ঢাকা, রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩
কপ-৩১-এ জলবায়ু সহনশীল নগর গড়ার আহ্বান সাফি উল আলমের
নিজস্ব প্রতিবেদক: জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সহনশীল নগর গড়ে তুলতে প্রতিশ্রুতির বাইরে গিয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন ইয়ুথ ফাউন্ডেশন অব বাংলাদেশের (ওয়াইএফবি) প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ সাফি উল আলম। এ লক্ষ্য অর্জনে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষা, নগর অবকাঠামো শক্তিশালী করা, প্রকৃতির পুনরুদ্ধার এবং জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এ অংশ নিতে যাচ্ছেন সাফি উল আলম। সম্মেলনকে সামনে রেখে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, জলবায়ু সহনশীল নগর গড়ে তোলার বিষয়টি কপ-৩১-এর আলোচনার কেন্দ্রে থাকা প্রয়োজন।
তিনি বলেন, বাংলাদেশের জন্য জলবায়ু সহনশীল নগর গড়ে তোলা শুধু পরিবেশগত অগ্রাধিকারের বিষয় নয়; এটি মানবনিরাপত্তা, টেকসই উন্নয়ন এবং লাখো মানুষের ভবিষ্যতের জন্য একটি বিনিয়োগ। এ লক্ষ্য বাস্তবায়নে সহজলভ্য জলবায়ু অর্থায়ন, স্থানীয় পর্যায়ে নেতৃত্বাধীন অভিযোজন কার্যক্রম এবং কাউকে পিছিয়ে না রেখে ন্যায়সংগত রূপান্তর নিশ্চিত করতে হবে।
তরুণদের ভূমিকার ওপর গুরুত্ব দিয়ে সাফি উল আলম বলেন, তরুণদের শুধু জলবায়ু আন্দোলনের কর্মী হিসেবে নয়, বরং সহনশীল নগর গড়ে তোলার পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় নেতা এবং অংশীদার হিসেবে স্বীকৃতি দিতে হবে।
তিনি আরও বলেন, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে সুরক্ষা দেওয়া, নগর অবকাঠামোকে জলবায়ু সহনশীল করা এবং প্রকৃতির পুনরুদ্ধারে কার্যকর উদ্যোগ নেওয়ার মধ্য দিয়েই জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা সম্ভব। কপ-৩১-এ এসব বিষয়ে বাস্তবভিত্তিক অগ্রগতি নিশ্চিত করার প্রত্যাশা করেন তিনি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ জেনে নিন
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- কিউএসের এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ
- ফের স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- ২০২৭ সালে সরকারি ছুটির তালিকা প্রকাশ
- সরাসরি সাক্ষাৎকারে ১৩০ পদে নিয়োগ দেবে মেঘনা গ্রুপ
- এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে সর্বশেষ যা জানা গেল