×

ঢাকা, রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

ডিসেম্বরেই টানা চার দিনের ছুটির সুযোগ

২০২৬ নভেম্বর ০৮ ২১:৪৩:২০

ডিসেম্বরেই টানা চার দিনের ছুটির সুযোগ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের শেষ মাস ডিসেম্বরে চাকরিজীবীদের জন্য রয়েছে টানা চার দিনের ছুটি কাটানোর সুযোগ। মাত্র এক দিনের বাড়তি ছুটি নিতে পারলেই এ সুযোগ কাজে লাগাতে পারবেন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীরা।

২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বুধবার সারা দেশে সাধারণ ছুটি থাকবে। এর পরদিন ১৭ ডিসেম্বর বৃহস্পতিবার কর্মদিবস। তবে এদিন এক দিনের ছুটি নিতে পারলে টানা চার দিনের অবকাশ কাটানোর সুযোগ তৈরি হবে।

কারণ, ১৮ ও ১৯ ডিসেম্বর যথাক্রমে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে ১৭ ডিসেম্বর বৃহস্পতিবার ছুটি নিতে পারলে ১৬ থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত টানা চার দিন ছুটি কাটাতে পারবেন চাকরিজীবীরা।

বছরের শেষ দিকে অনেক চাকরিজীবী পরিবার-পরিজন নিয়ে ঢাকার বাইরে ঘুরতে যাওয়া কিংবা বার্ষিক ছুটি কাটানোর পরিকল্পনা করেন। বিশেষ করে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানের কর্মীরা এ সময় ভ্রমণের পরিকল্পনা করে থাকেন। তাঁদের জন্য ডিসেম্বরের এই ছুটির সমীকরণ বছরের শেষ দিকে ভ্রমণের একটি ভালো সুযোগ তৈরি করেছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত