×

ঢাকা, বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার

২০২৬ নভেম্বর ০৪ ১৭:০০:০৮

যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: প্রাণীর সঙ্গে যৌন বিকৃত কর্মকাণ্ডের ছবি ও ভিডিও ধারণের অভিযোগে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে রাইয়ান আবদুল বাতেন নামের এক বাংলাদেশি শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে।

গত ২৮ অক্টোবর ফ্লোরিডার হিলসবরো কাউন্টি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতা বলে জানা গেছে।

যুক্তরাষ্ট্রের গ্রেপ্তারসংক্রান্ত তথ্যভান্ডার টাম্পাবাস্টসে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের তথ্য উল্লেখ করা হয়েছে। এ ছাড়া ‘আমেরিকাস টপ মাগশট’ নামের ওয়েবসাইটেও তাঁর ছবি, অভিযোগ ও গ্রেপ্তারের তথ্য প্রকাশ করা হয়েছে।

গ্রেপ্তার রাইয়ান আবদুল বাতেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক শিক্ষার্থী। তিনি ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা ও কম্পিউটার বিজ্ঞানের সহকারী অধ্যাপক।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

বিশ্ববিদ্যালয় এর অন্যান্য সংবাদ

কিউএস এশিয়া র‌্যাঙ্কিংয়ে দেশ সেরা ঢাবি, দক্ষিণ এশিয়ায় ১৬তম

কিউএস এশিয়া র‌্যাঙ্কিংয়ে দেশ সেরা ঢাবি, দক্ষিণ এশিয়ায় ১৬তম

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডসের (কিউএস) ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংস: এশিয়া ২০২৭’-এ বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষস্থান... বিস্তারিত