×

ঢাকা, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

এইচএসসিতে সর্বোচ্চ জিপিএ-৫ ঢাকা বোর্ডে, সর্বনিম্ন বরিশালে

২০২৬ অক্টোবর ৩১ ১১:৫২:০২

এইচএসসিতে সর্বোচ্চ জিপিএ-৫ ঢাকা বোর্ডে, সর্বনিম্ন বরিশালে

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের এইচএসসি পরীক্ষায় ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে মোট ৩৫ হাজার ৯৪৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। বোর্ডভিত্তিক ফলাফলে সবচেয়ে বেশি জিপিএ-৫ নিয়ে শীর্ষে রয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। অন্যদিকে, সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে সবচেয়ে কম জিপিএ-৫ পেয়েছে বরিশাল শিক্ষা বোর্ড।

শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে।

কোন বোর্ডে জিপিএ-৫ কত

বোর্ডভিত্তিক ফলাফলে দেখা গেছে, ঢাকা শিক্ষা বোর্ডে এবার সর্বোচ্চ ১৬ হাজার ৭১৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। দ্বিতীয় অবস্থানে রয়েছে রাজশাহী শিক্ষা বোর্ড। এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ৫২০ জন।

এ ছাড়া যশোর শিক্ষা বোর্ডে ৩ হাজার ২২৮ জন, দিনাজপুর শিক্ষা বোর্ডে ২ হাজার ৯৫৩ জন, চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ২ হাজার ৯২৯ জন এবং ময়মনসিংহ শিক্ষা বোর্ডে ২ হাজার ১৩৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।

অন্যদিকে, কুমিল্লা শিক্ষা বোর্ডে ১ হাজার ৩১৩ জন, সিলেট শিক্ষা বোর্ডে ১ হাজার ২০৫ জন এবং বরিশাল শিক্ষা বোর্ডে ৯৫০ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে বরিশাল বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা সবচেয়ে কম।

এ ছাড়া মাদরাসা শিক্ষা বোর্ডে ৩ হাজার ২৫০ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে ৮৮৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

ফের বাড়ল সোনার দাম, ভরিতে কত?

ফের বাড়ল সোনার দাম, ভরিতে কত?

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দরে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম... বিস্তারিত