×

ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ অক্টোবর) 

২০২৬ অক্টোবর ২৮ ০৯:৪৮:৩৭

আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ অক্টোবর) 

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে টানা কয়েক দফা কমার পর বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকায়। গত রোববার ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা কমিয়ে নতুন এ দাম নির্ধারণ করা হয়, যা ওই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। বুধবারও একই দামে স্বর্ণ বিক্রি হচ্ছে।

স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমে যাওয়ায় এ মূল্য সমন্বয় করা হয়েছে।

নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি ২১ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা।

এর আগে গত ২৩ অক্টোবর ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা নির্ধারণ করা হয়েছিল। তখন ২১ ক্যারেটের দাম ছিল ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা। এর আগেও দুই দফা স্বর্ণের দাম কমানো হয়েছিল।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত