ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
‘বাকি দুই প্রজ্ঞাপন জারি হলেই পে স্কেল পাবেন এমপিও শিক্ষকরা’
নিজস্ব প্রতিবেদক: নবম পে স্কেলের সুবিধা এমপিওভুক্ত শিক্ষকরাও স্বয়ংক্রিয়ভাবে পাবেন বলে জানিয়েছেন বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির আহ্বায়ক আবদুল মালেক। তাঁর মতে, বাকি দুটি প্রজ্ঞাপন জারি হলে এ বিষয়ে পরবর্তী কার্যক্রম শুরু হবে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সংবাদমাধ্যমে দেওয়াএক সাক্ষাৎকারে তিনি বলেন, ১১ বছর পর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন পে স্কেল আসছে, যা ২০২৬ সালের ১ জুলাই থেকে কার্যকর হওয়ার কথা। প্রতিরক্ষা, জুডিশিয়াল সার্ভিস ও জনপ্রশাসন-সংশ্লিষ্ট তিনটি কমিশনের মধ্যে একটির গেজেট প্রকাশিত হয়েছে, বাকি দুটি এখনো হয়নি।
আবদুল মালেক জানান, নভেম্বরের প্রথম সপ্তাহ বা মাঝামাঝি সময়ে বাকি প্রজ্ঞাপনগুলোর বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে বলে তাঁরা আশা করছেন। প্রজ্ঞাপন বা নির্দেশনা জারির পর বেতন নির্ধারণের কার্যক্রম শুরু হবে। এমপিওভুক্ত শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নতুন পে স্কেল নিয়ে উদ্বেগ জানাচ্ছেন বলেও উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, নতুন পে স্কেলের সুবিধা যেন সবাই একসঙ্গে পান, সে জন্য তাঁরা দাবি জানিয়ে আসছেন। এমপিওভুক্ত শিক্ষক, প্রতিরক্ষা বাহিনী ও জুডিশিয়াল সার্ভিসের বিষয়ে দ্রুত প্রজ্ঞাপন জারির আহ্বান জানান তিনি।
আবদুল মালেকের মতে, পে স্কেল নিয়ে আলাদা আন্দোলন না করে এমপিওভুক্ত শিক্ষকদের আপাতত সরকারের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করা উচিত। তবে অন্যান্য দাবি নিয়ে আন্দোলন চালিয়ে যেতে পারেন তাঁরা। তাঁর ভাষ্য, কারও প্রজ্ঞাপন পরে জারি হলেও নতুন পে স্কেলের সুবিধা ২০২৬ সালের ১ জুলাই থেকেই কার্যকর হওয়ার কথা।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর