×

ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

এইচএসসির ফল জানতে নতুন এসএমএস নম্বর, জেনে নিন পদ্ধতি

২০২৬ অক্টোবর ২৭ ১৮:২৮:২২

এইচএসসির ফল জানতে নতুন এসএমএস নম্বর, জেনে নিন পদ্ধতি

নিজস্ব প্রতিবেদক: মোবাইল ফোনে খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে এইচএসসি পরীক্ষার ফল জানার পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে। আগের বছরগুলোতে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়ে ফল জানা যেত। তবে এবার শিক্ষার্থীদের ফল জানতে নতুন নম্বর ১৬১৪০-এ বার্তা পাঠাতে হবে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৩১ অক্টোবর বেলা ১১টায় শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান, অনলাইন ও এসএমএসের মাধ্যমে এইচএসসি পরীক্ষার ফল জানতে পারবেন।

এসএমএসে ফল জানার নিয়ম

মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে ইংরেজিতে HSC লিখে একটি স্পেস দিতে হবে। এরপর সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের নামের প্রথম তিনটি অক্ষর, রোল নম্বর ও পরীক্ষার বছর লিখে বার্তাটি ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।

উদাহরণ হিসেবে, HSC DHA 123456 2026 লিখে ১৬১৪০ নম্বরে এসএমএস পাঠাতে হবে।

অনলাইনেও জানা যাবে ফল

এসএমএসের পাশাপাশি সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হবে। এ ছাড়া দুটি ওয়েবসাইট থেকেও ফল জানা যাবে। ওয়েবসাইট দুটি হলো—eduboardresult.gov.bd এবং educationboardresults.gov.bd।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত