×

ঢাকা, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়

২০২৬ অক্টোবর ২২ ১০:২৪:৫৯

নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক: নবম জাতীয় পে-স্কেল অনুযায়ী নতুন বেতন কাঠামোর আওতায় আসছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। তবে কবে থেকে তাদের নতুন স্কেলে বেতন কার্যকর হবে, তা এখনো নিশ্চিত নয়। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, আগামী ডিসেম্বরের মধ্যে পৃথক গেজেট প্রকাশ করে তাদের নতুন বেতন কাঠামোর আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০১৫ সালে অষ্টম পে-স্কেল ঘোষণার পর এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য দ্রুত পৃথক গেজেট প্রকাশ করা হয়েছিল। তবে নতুন বেতন স্কেল কার্যকর করতে তখন ছয় মাস সময় লেগেছিল। এবারও বাস্তবায়ন প্রক্রিয়ায় কিছুটা সময় লাগছে। তবে অষ্টম পে-স্কেলের মতো দীর্ঘ সময় লাগবে না বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে অর্থ মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের এক কর্মকর্তা বলেন, চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই এই সুবিধা চালুর চেষ্টা চলছে। ওই মাসে সম্ভব না হলে আগামী বছরের জানুয়ারিতে তা বাস্তবায়ন করা হতে পারে।

এদিকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল জানিয়েছেন, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও নবম জাতীয় পে-স্কেল অনুযায়ী বেতন পাবেন।

তিনি বলেন, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা যাতে দ্রুত নতুন বেতন কাঠামোর সুবিধা পান, সে বিষয়ে তারা আগ্রহী। এ নিয়ে মন্ত্রণালয়ের সঙ্গে নিয়মিত আলোচনা চলছে। বাস্তবায়নে কিছুটা বিলম্ব হতে পারে, তবে শিক্ষক-কর্মচারীরা নতুন পে-স্কেলের আওতায় আসবেন।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, নবম পে-স্কেলের আওতায় এমপিওভুক্ত ৬ লাখ ২ হাজার ৩৫৯ জন শিক্ষক-কর্মচারীকে আনতে অতিরিক্ত ১৩ হাজার ৩৯২ কোটি টাকা প্রয়োজন হবে। এর মধ্যে বেতন-ভাতা বাবদ ব্যয় ধরা হয়েছে ১২ হাজার ৫১৮ কোটি টাকা। অবশিষ্ট অর্থ পেনশন খাতে ব্যয় হবে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত