×

ঢাকা, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

‘দেশের বাইরে বসে ফ্যাসিবাদী শক্তি ষড়যন্ত্রে লিপ্ত’

২০২৬ অক্টোবর ২১ ২১:২৫:০৯

‘দেশের বাইরে বসে ফ্যাসিবাদী শক্তি ষড়যন্ত্রে লিপ্ত’

নিজস্ব প্রতিবেদক: দেশের বাইরে বসে ফ্যাসিবাদী শক্তি নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, গণতন্ত্রের ভিত শক্তিশালী করতে সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে।

বুধবার (২১ অক্টোবর) বিকেলে লক্ষ্মীপুর পৌরসভার বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাৎ এবং অসুস্থ নেতাকর্মীদের খোঁজখবর নিতে গিয়ে এসব কথা বলেন তিনি।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, দীর্ঘদিন এ সমাজ অবরুদ্ধ ছিল। গত ১৭ বছর ধরে তাঁরা অত্যাচার ও নির্যাতনের শিকার হয়েছেন। গুম, মামলা-হামলা ও কারাবরণের মতো পরিস্থিতির মধ্য দিয়ে তাঁদের যেতে হয়েছে।

তিনি আরও বলেন, ‘এখন ফ্যাসিবাদমুক্ত এই সমাজ। যদিও আজকে দেশের বাহিরে বসে অনেক ধরণের ষড়যন্ত্রের লিপ্ত। আমরা খুব সজাগ এবং সতর্ক আছি। গণতন্ত্রের ভিতটাকে শক্তিশালী করাই আমাদের মূল লক্ষ্য। তারেক রহমান আমাদের নির্বাচিত প্রধানমন্ত্রী। উনার নেতৃত্বে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছি।’

এ সময় বাফুফের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, সাবেক সভাপতি মাহবুবুর রহমান লিটন, বর্তমান সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, জেলা ছাত্রদলের সদস্যসচিব হাসিবুর রহমান অভি এবং লক্ষ্মীপুর পৌর ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আরমান হোসেন কিরনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত