ঢাকা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। মক্কার একটি মসজিদের ভেতরে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অপরাধে তাঁদের এ শাস্তি দেওয়া হয়েছে। বুধবার এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
আজেল নিউজ নামে একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, মক্কার একটি পবিত্র মসজিদের ভেতরে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে অভিযুক্ত দুই বাংলাদেশি নাগরিক নজরুল ইসলাম আব্দুল বাসির ও সিথি আকতারের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ঘটনার পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁদের আটক করে। তদন্ত শেষে আনুষ্ঠানিকভাবে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়।
পরবর্তী সময়ে বিচারিক আদালত অপরাধের গুরুতরতা এবং মসজিদের পবিত্রতা লঙ্ঘনের বিষয়টি বিবেচনায় নিয়ে তাঁদের দোষী সাব্যস্ত করেন এবং মৃত্যুদণ্ডের আদেশ দেন। পরে উচ্চ আদালত ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ওই রায় বহাল রাখেন। রাজকীয় ফরমান জারির মাধ্যমে শেষ পর্যন্ত দণ্ড কার্যকর করা হয়।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির সরকার নিরাপত্তা রক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং মসজিদের পবিত্রতা নষ্টকারী ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ইসলামী আইন প্রয়োগে প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে বিবৃতিতে সতর্ক করে বলা হয়েছে, এ ধরনের অপরাধের চেষ্টা করলে কঠোর আইনি ব্যবস্থার মুখোমুখি হতে হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ অক্টোবর)
- বাংলাদেশ কোস্ট গার্ডে ৭ ক্যাটাগরিতে ৩৮ পদে নিয়োগ
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ অক্টোবর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ অক্টোবর)
- বাতিল পরীক্ষার নতুন সূচি দিল যুব উন্নয়ন অধিদপ্তর
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বায়তুল মোকাররমে খতিবের অপসারণের অভিযোগ ঘিরে বিক্ষোভ