×

ঢাকা, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

ডিসেম্বরে লম্বা ছুটিতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়

২০২৬ নভেম্বর ২৯ ০০:২৬:০৪

ডিসেম্বরে লম্বা ছুটিতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়

শীতকালীন অবকাশ, শহীদ বুদ্ধিজীবী দিবস, মহান বিজয় দিবস ও যিশুখ্রিষ্টের জন্মদিন উপলক্ষে টানা ১৮ দিনের ছুটিতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। আগামী ১০ ডিসেম্বর থেকে শুরু হয়ে এ ছুটি চলবে ২৭ ডিসেম্বর পর্যন্ত। ফলে প্রায় আড়াই সপ্তাহের দীর্ঘ অবকাশ পাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের (১ জুলাই ২০২৫ থেকে ৩০ জুন ২০২৬) ছুটির হিসাব অনুযায়ী, এ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস বন্ধ ছিল মোট ৭৫ দিন।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়ম অনুযায়ী প্রতি সপ্তাহে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি রয়েছে। পাশাপাশি সাপ্তাহিক ছুটির দিনেই পাঁচটি বিশেষ দিবসের ছুটি পড়েছে। সব মিলিয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ে মোট ছুটির পরিমাণ দাঁড়িয়েছে ১৭৪ দিন।

অন্যদিকে, একই শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও দাপ্তরিক কার্যক্রম বন্ধ ছিল মোট ২৩ দিন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত