×

ঢাকা, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

ডাকসু সদস্য রাফিয়াকে ‘রেডি’ হতে বললেন বিরোধীদলীয় নেতা

২০২৬ নভেম্বর ২৭ ২১:১১:৫১

ডাকসু সদস্য রাফিয়াকে ‘রেডি’ হতে বললেন বিরোধীদলীয় নেতা

নিজস্ব প্রতিবেদক: ভবিষ্যতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে শীর্ষ তিন পদের কোনো একটিতে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বর্তমান কার্যনির্বাহী সদস্য উম্মা উসওয়াতুন রাফিয়াকে প্রস্তুত হতে বলেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে ‘বিয়ন্ড ক্যাম্পাস: লিডিং টুমরো’ শীর্ষক অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রশ্নোত্তর পর্বে ডাকসুর কার্যনির্বাহী সদস্য উম্মা উসওয়াতুন রাফিয়া জামায়াত আমিরের কাছে জানতে চান, ছাত্র সংসদ নির্বাচনে শিবিরের প্যানেলগুলোতে ভিপি, জিএস ও এজিএস পদে কোনো নারীকে দেখা যায়নি। ভবিষ্যতে এসব শীর্ষ পদে নারী নেতৃত্বকে জায়গা দেওয়া হবে কি না, তা জানতে চান তিনি।

জবাবে জামায়াত আমির বলেন, ‘ইনশাআল্লাহ, তুমি তৈরি হও। তোমার মতো যারা আছে, তাদেরকে আমরা ওয়েলকাম করব ইনশাআল্লাহ। আমরা আশা করি শিবির এটা ওয়েলকাম করবে ইনশাআল্লাহ।’

এ সময় রাফিয়া বলেন, ‘আমার জন্য না, আমার সেই ইচ্ছাটাও নাই। আমি অন্যান্যদের জন্য।’

এর জবাবে ডা. শফিকুর রহমান বলেন, ‘না না, তুমি সিম্বল অব দ্য গার্লস। তোমাকে সিম্বলিকভাবে বলছি, তুমি রেডি হও।’

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ নভেম্বর)

আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ নভেম্বর)

নিজস্ব প্রতিবেদক: তেজাবি স্বর্ণের দাম বৃদ্ধির প্রভাবে দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের মূল্য। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) প্রতি ভরিতে ১... বিস্তারিত

আন্তঃবিশ্ববিদ্যালয় কারাতে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয়

আন্তঃবিশ্ববিদ্যালয় কারাতে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক: আন্তঃবিশ্ববিদ্যালয় কারাতে (ছাত্র-ছাত্রী) প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। ছাত্র বিভাগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ছাত্রী বিভাগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রানার্স... বিস্তারিত