ঢাকা, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে ভারতের ইমেরিটাস অধ্যাপকের সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. ওবায়দুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের শারদা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক এন. বি. সিং। আজ শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, উপাচার্যের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. ফরিদা বেগম, অধ্যাপক ড. মো. আবু বিন হাসান সুসান এবং অধ্যাপক ড. মোহাম্মদ শাহ মিরান উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ভারতের শারদা বিশ্ববিদ্যালয়ের মধ্যে চলমান যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরও জোরদার করার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী বিনিময়ের বিষয়েও কথা বলেন তাঁরা। এ লক্ষ্যে শিগগিরই একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের ব্যাপারে উভয় পক্ষ সম্মত হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় পরিদর্শন এবং বিশ্ববিদ্যালয়টির শিক্ষা ও গবেষণা কার্যক্রমের প্রতি আগ্রহ প্রকাশ করায় অতিথিকে ধন্যবাদ জানান উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. ওবায়দুল ইসলাম। দুই বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রমকে আরও এগিয়ে নিতে যৌথ প্রকাশনা কর্মসূচি গ্রহণের ওপরও গুরুত্ব দেন তিনি।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবির দুই শিক্ষক বরখাস্ত
- ১৬ বিশ্ববিদ্যালয়ে কমল ভর্তি আবেদনের জিপিএর শর্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ নভেম্বর)
- আজ থেকে শুরু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ নভেম্বর)
- ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ল তিন দিন
- যেভাবে দেখবেন এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল, জানুন বিস্তারিত
- ঢাবির ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কমেছে, ভরিতে কত?
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?
- ব্রুনেইয়ে ৩৭০ জনের চাকরির সুযোগ, আবেদনস যেভাবে
- রোমান্টিকতায় ছেলেকে হার মানালেন বাবা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ নভেম্বর)
- এইচএসসি পাসে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে চাকরির সুযোগ
- পূর্বনির্ধারিত সূচিতেই শুরু হচ্ছে ঢাবির ভর্তি পরীক্ষা