ঢাকা, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩
রোমান্টিকতায় ছেলেকে হার মানালেন বাবা
বিনোদন ডেস্ক: পাকিস্তানি জনপ্রিয় ধারাবাহিক ‘দার-এ-নিজাত’-এর নতুন পর্বে দর্শকদের সামনে এসেছে নায়ক আবু বকরের বাবা-মায়ের অতীত প্রেমের গল্প। শুক্রবার (২০ নভেম্বর) প্রচারিত ৩২তম পর্বে নায়িকা জারিয়াবকে নিজের অতীতের কথা জানান খুশবাখত। সেই গল্পে উঠে আসে আবু বকরের বাবা আমানের প্রেমের নানা দিক, যা দেখে অনেক দর্শকের মনে হয়েছে, প্রেমের বিষয়ে ছেলেকেও ছাড়িয়ে গেছেন তিনি।
পর্বটিতে ফ্ল্যাশব্যাকের মাধ্যমে খুশবাখতের তরুণ বয়সের ঘটনা দেখানো হয়। সে সময় তার ডাক নাম ছিল বেলা। এই চরিত্রে অভিনয় করেছেন পাকিস্তানি অভিনেত্রী সাহার হাশমি। বাবা কুদরতুল্লাহর স্নেহ-আদরে বেড়ে ওঠা বেলার জীবনে একসময় আসেন আবু বকরের বাবা আমান।
পেশায় ইংরেজির অধ্যাপক আমান তখন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। কুদরতুল্লাহ তাকে নিজের বাড়িতে বিনা ভাড়ায় থাকার ব্যবস্থা করে দেন। তবে বাড়িতে তরুণী মেয়ে থাকায় আমানকে সেখানে থাকতে দেওয়ার বিষয়ে শুরুতে আপত্তি জানান বেলার দাদি ও মা।
ধারাবাহিকের এই পর্বে আমান চরিত্রে দ্বৈত ভূমিকায় অভিনয় করেছেন শেহরিয়ার মুনাওয়ার। এর আগে তাকে আবু বকর চরিত্রে দেখা গেলেও এবার পর্দায় হাজির হয়েছেন তার বাবার ভূমিকায়।
আবু বকর ও আমানের প্রেমের প্রকাশভঙ্গিতে রয়েছে স্পষ্ট পার্থক্য। জারিয়াবের প্রতি আবু বকরের ভালোবাসায় লাজুকতা, সম্মান ও মিষ্টি আচরণ ফুটে উঠেছে। বিপরীতে আমান বেশ আত্মবিশ্বাসী, চতুর ও বেপরোয়া ভঙ্গিতে বেলার মনোযোগ আকর্ষণের চেষ্টা করেন। এমনকি যে শিক্ষাপ্রতিষ্ঠানে তিনি শিক্ষকতা করেন, সেখানেও তার প্রতি মুগ্ধ নারী শিক্ষার্থীর অভাব নেই।
নতুন পর্বটি প্রচারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আবু বকর ও তার বাবাকে ঘিরে দর্শকদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। অনেকেই মন্তব্য করেছেন, প্রেম ও ছলাকলায় ছেলে আবু বকরের চেয়ে এগিয়ে আমান। কেউ কেউ মজা করে বলেছেন, ছেলের রোমান্টিক স্বভাবের উৎস তার বাবাই। আবার অনেকে মনে করছেন, প্রেমের কৌশলে জামিলকেও চার গুণ পেছনে ফেলেছেন আমান।
ধারাবাহিকটিতে আবু বকর ও জারিয়াবের চরিত্রে অভিনয় করছেন শেহরিয়ার মুনাওয়ার ও দুরে ফিশান সেলিম। উমেরা আহমেদের লেখা এবং সাকিব খানের পরিচালনায় নির্মিত সিরিজটি শুরু থেকেই দর্শকদের কাছে জনপ্রিয়তা পেয়েছে।
প্রথম ২৩ পর্বেই সামাজিক যোগাযোগমাধ্যমে ধারাবাহিকটির দর্শকসংখ্যা ১৭০ কোটি ছাড়িয়ে যায়। এর মধ্যে শুধু ইউটিউবেই দেখা হয়েছে ১০০ কোটির বেশি বার। দর্শকদের ব্যাপক আগ্রহের কারণে শুরুতে ৩৮ পর্বে শেষ করার পরিকল্পনা থাকলেও পরে তা বাড়িয়ে ৪২ পর্ব করা হয়েছে। আগামী ৬ ডিসেম্বর থেকে ধারাবাহিকটির আরবি ভাষার সংস্করণ প্রচারের কথা রয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- জাবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন এখানে
- ঢাবির ১৩ বিভাগে ভর্তিতে থাকছে না বিষয়ভিত্তিক যোগ্যতার শর্ত
- ঢাবিতে খেলোয়াড় কোটায় ভর্তির সুযোগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত
- ডুসালসের সংবর্ধনা পেলেন ঢাবির অধ্যাপক সুকোমল বড়ুয়া
- গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্য মিছিল, শহরজুড়ে উত্তেজনা
- নিরাপত্তার শঙ্কায় খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ
- গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল, জুলাই স্মৃতিস্তম্ভ ও পুলিশ বক্স ভাঙচুর
- ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে নাচ নিয়ে যা বললেন ঢাবি শিক্ষিকা মোনামি
- আজকের বাজারে স্বর্ণের দাম (২০ নভেম্বর)
- ব্র্যাকে চাকরি, আবেদন করা যাবে ২১ নভেম্বর পর্যন্ত
- নিবন্ধিত শিক্ষকদের তিন দাবিতে সংবাদ সম্মেলন
- সরকারের সিদ্ধান্ত না এলে ২ জানুয়ারিতেই কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা
- গোপালগঞ্জের পরিস্থিতি পর্যবেক্ষণে সরকার, বাড়তে পারে বলপ্রয়োগ
- গোপালগঞ্জে ছাত্রলীগের তাণ্ডব, মোতায়েন ছয় প্লাটুন বিজিবি