ঢাকা, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩
বিএনপি ক্ষমতায় এলেই মুক্তিযোদ্ধাদের কল্যাণে পদক্ষেপ নিয়েছে: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: জনগণের রায়ে বিএনপি যতবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে, ততবারই মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের কল্যাণে বিভিন্ন ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ শনিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষে ঢাকা সেনানিবাসের মাল্টিপারপাস হলে সশস্ত্র বাহিনীর খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।
ঐতিহাসিক এ দিবসে সশস্ত্র বাহিনীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের সম্মানী ও সংবর্ধনা দেওয়ার প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, এটি মুক্তিযোদ্ধাদের প্রতি রাষ্ট্রের দায়। তাঁদের সম্মানিত করার মধ্য দিয়ে রাষ্ট্র সেই দায় কিছুটা হলেও পূরণের চেষ্টা করেছে।
মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম ও বীর প্রতীক খেতাবে ভূষিত ব্যক্তিদের প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, এর চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হলো, একটি জাতির ইতিহাসে স্বাধীনতার জন্য লড়াই করে বিজয়ী হওয়ার গৌরব এক জীবনে সবার পক্ষে অর্জন করা সম্ভব হয় না। এ কারণেই বীর মুক্তিযোদ্ধারা অনন্য ও অসাধারণ।
নিজস্ব প্রতিবেদক: অনুষ্ঠানে উপস্থিত মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, যাঁরা সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণের সৌভাগ্য অর্জন করেছেন কিংবা যাঁদের পরিবারের কেউ শহীদ হয়েছেন, তাঁরা সবাই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সেই গৌরবের অংশীদার। উপস্থিত সবাইকে তিনি বীরোচিত অভিনন্দন জানান।
লাখো মানুষের প্রাণ, অসংখ্য মা-বোনের সম্ভ্রম এবং অনেক আহত মানুষের আর্তনাদ ও পঙ্গুত্বের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশের কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী। ঐতিহাসিক সশস্ত্র বাহিনী দিবসে মুক্তিযুদ্ধের সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান তিনি। পাশাপাশি আহত মুক্তিযোদ্ধা এবং শহীদ ও আহত সদস্যদের পরিবারের প্রতি গভীর সহানুভূতি ও সমবেদনা প্রকাশ করেন। আল্লাহর দরবারে সব শহীদের মাগফিরাতও কামনা করেন।
নিজেকে একজন মুক্তিযোদ্ধার সন্তান উল্লেখ করে তারেক রহমান বলেন, এ অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে তিনিও গর্বিত। মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের যেকোনো গৌরব ও সাফল্য তাঁকে আন্দোলিত করে। বাংলাদেশের স্বাধীনতার ঘোষক মেজর জিয়াউর রহমানও সশস্ত্র বাহিনীর একজন গর্বিত সদস্য ছিলেন উল্লেখ করে তিনি বলেন, এটি সশস্ত্র বাহিনীর জন্য গর্বের বিষয়।
মুক্তিযুদ্ধের গৌরবগাথা সমুন্নত রাখা এবং মুক্তিযোদ্ধাদের কল্যাণ নিশ্চিত করতে ২০০১ সালে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার সময়ে দেশে ‘মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়’ প্রতিষ্ঠার কথা উল্লেখ করেন তারেক রহমান। তিনি বলেন, এটি যে সময়োপযোগী সিদ্ধান্ত ছিল, তা প্রমাণিত হয়েছে। এ ছাড়া ২০০২ সালে ‘জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন’ প্রণয়নের বিষয়টিও তুলে ধরেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, সময়ের নিয়মে অনেক বীর মুক্তিযোদ্ধা আজ বয়সের ভারে ক্লান্ত। তবে জীবনের সায়াহ্নে এসেও তাঁদের চোখে স্বাধীনতার সেই দীপ্তি জ্বলজ্বল করছে। দেশের প্রতিটি কোণায় ছড়িয়ে থাকা এসব জীবন্ত কিংবদন্তিকে আনুষ্ঠানিকভাবে সম্মান জানাতে সশস্ত্র বাহিনী বিভাগ প্রতিবছর যে উদ্যোগ নিয়ে আসছে, সে জন্য সংশ্লিষ্টদের আন্তরিক ধন্যবাদ জানান তিনি।
বক্তব্যের শেষ পর্যায়ে তারেক রহমান বলেন, ঐতিহাসিক সশস্ত্র বাহিনী দিবসে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবার ও স্বাধীনতাপ্রিয় দেশবাসীর কাছে তাঁরা দৃঢ়প্রতিজ্ঞ। বীর মুক্তিযোদ্ধারা যে সাহসের সঙ্গে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করেছেন, ফ্যাসিবাদমুক্ত বর্তমান বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি অনুকরণীয় ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করতে বর্তমান সরকার বদ্ধপরিকর।
বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে রাষ্ট্রের সাধ্য ও সামর্থ্য অনুযায়ী সম্মান ও সহযোগিতার ধারা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে তিনি আবারও বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান জানান।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- জাবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন এখানে
- ঢাবির ১৩ বিভাগে ভর্তিতে থাকছে না বিষয়ভিত্তিক যোগ্যতার শর্ত
- ঢাবিতে খেলোয়াড় কোটায় ভর্তির সুযোগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত
- ডুসালসের সংবর্ধনা পেলেন ঢাবির অধ্যাপক সুকোমল বড়ুয়া
- গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্য মিছিল, শহরজুড়ে উত্তেজনা
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪১ পদে চাকরি, আবেদন ১ ডিসেম্বর পর্যন্ত
- নিরাপত্তার শঙ্কায় খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ
- গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল, জুলাই স্মৃতিস্তম্ভ ও পুলিশ বক্স ভাঙচুর
- ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে নাচ নিয়ে যা বললেন ঢাবি শিক্ষিকা মোনামি
- ব্র্যাকে চাকরি, আবেদন করা যাবে ২১ নভেম্বর পর্যন্ত
- নিবন্ধিত শিক্ষকদের তিন দাবিতে সংবাদ সম্মেলন
- গোপালগঞ্জের পরিস্থিতি পর্যবেক্ষণে সরকার, বাড়তে পারে বলপ্রয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২০ নভেম্বর)
- গোপালগঞ্জে ছাত্রলীগের তাণ্ডব, মোতায়েন ছয় প্লাটুন বিজিবি