×

ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনার দরকার লাশ: রিজভী

২০২৬ নভেম্বর ২০ ১৯:৫৪:১৮

শেখ হাসিনার দরকার লাশ: রিজভী

নিজস্ব প্রতিবেদক: দেশে ও প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসর ও গণতন্ত্রবিরোধী শক্তিগুলো সক্রিয় হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় যশোর জেলা পরিষদ মিলনায়তনে প্রয়াত মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি এ মন্তব্য করেন।

পতিত আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে উদ্দেশ করে রুহুল কবির রিজভী বলেন, ‘গণতন্ত্রবিরোধী ব্যক্তিটি ছাত্র-জনতার তাড়া খেয়ে পালিয়ে ভারতে গিয়ে সেখান থেকে অগ্নিসন্ত্রাসে মদদ দিচ্ছেন। তাদের অবৈধ টাকার অভাব নেই। টাকা পাচার করেও দেশের ভেতরে তাদের বিপুল পরিমাণ অর্থ রয়েছে। ঘাপটি মেরে থাকা ফ্যাসিস্টের দোসররা অবৈধ অর্থ দিয়ে সন্ত্রাসী ও টোকাইদের ব্যবহার করে বাড়িঘর ও যানবাহনে আগুন দিচ্ছে। শুধু বিএনপির নেতাকর্মীদের বাড়িতেই নয়, গণতান্ত্রিক আন্দোলনে অংশ নেওয়া অন্য দলের নেতাদের বাড়িতেও আগুন দেওয়া হচ্ছে। এই মদদ আসছে পার্শ্ববর্তী দেশ থেকে।’

তিনি আরও বলেন, ‘শেখ হাসিনার লাশ দরকার। তাঁর দলের নেতাকর্মীদের লাশ হলেই তাঁর ভালো হয়। আন্দোলন বেগবান করার জন্যই তাঁর লাশ দরকার।’

রিজভী অভিযোগ করে বলেন, ফ্যাসিবাদের দোসর ও গণতন্ত্রবিরোধী শক্তিগুলো দেশের বিভিন্ন স্থানের পাশাপাশি পুলিশ প্রশাসনের ভেতরেও ঘাপটি মেরে থেকে সক্রিয় হয়ে উঠেছে। তাদের তৎপরতার কারণেই বিএনপি ক্ষমতায় থাকা সত্ত্বেও গত তিন দিনে দলটির তিন নেতাকে নিহত হতে হয়েছে।

যশোর জেলা বিএনপির সভাপতি সাবেরুল হক সাবুর সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য দেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান এস এম শফিকুল আলম মনা, জেলা জামায়াতের আমির গোলাম রসুল এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন প্রমুখ।

সভায় আরও উপস্থিত ছিলেন প্রয়াত তরিকুল ইসলামের সহধর্মিণী ও বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, তাঁর ছেলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতসহ অনেকে।

আলোচনা সভা শেষে মরহুম তরিকুল ইসলামের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

দেশে সোনার দামে বড় পতন, ভরি কত?

দেশে সোনার দামে বড় পতন, ভরি কত?

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে টানা দরপতনের ধারাবাহিকতায় আবারও কমেছে সোনা ও রুপার দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি... বিস্তারিত